• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ০৮:১৭
অ+
অ-
অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন সোনাক্ষী

বলিউডে যেন খুশির হাওয়া বইছে ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের ঘরে নতুন অতিথির আগমন নিয়ে জল্পনার মাঝেই এবার আলোচনার কেন্দ্রে এসেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এই তারকা দম্পতিও কি এবার মা-বাবা হতে চলেছেন? বলিপাড়ায় এখন এই গুঞ্জনই মুখর।

বিজ্ঞাপন

আলোচনা শুরু হয় সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে সোনাক্ষী-জাহিরের উপস্থিতিকে কেন্দ্র করে। লাল রঙের আনারকলিতে সেজেছিলেন সোনাক্ষী। তবে সবার নজর কাড়ে তার ওড়না। কাঁধ থেকে ওড়নাটি এমনভাবে নেমে এসেছিল যে, অনেকেরই মনে হয়েছে তিনি যেন পেটের অংশটি আড়াল করার চেষ্টা করছেন। 

আরও পড়ুন

লাবুবু ট্রেন্ডে গা ভাসালেন অমিতাভ
এআই প্রযুক্তির ফাঁদে অক্ষয় ও হৃতিক, গেলেন আদালতে
জুবিনের জন্য বিচার চেয়ে উত্তপ্ত আসাম, পুলিশের ভ্যানে আগুন

জাহিরের হাত ধরে রেড কার্পেটে অভিনেত্রীর হেঁটে আসার এই ছবি সামনে আসতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে। অনেকেরই ধারণা, সোনাক্ষী ওড়না দিয়ে তার ‘বেবিবাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। এমনকি ছবি তোলার সময়ও সোনাক্ষী পেটের কাছে হাত দিয়ে পোজ দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

তবে এই গুঞ্জন কানে গিয়েছে সোনাক্ষীরও। এবার তিনি নিজেই জবাব দিলেন এসব জল্পনার। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই মুহূর্তে এসব ভুল চর্চা থেকে নিজেকে দূরে রাখার উপায় খুঁজে পেয়েছেন।

সোনাক্ষী বলেন, ‘এই মুহূর্তে আমি কোনো কাজ করছি না। ব্যক্তিজীবনে খুব ভালো আছি। তাই এখন এসব গুজবে কান দেব না। যখন আবার কাজে ফিরব, তখন এসব বিষয় নিয়ে কথা বলব। তার আগে নয়।’ 

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোনাক্ষী সিনহাতারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন