• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

সালমানের শত্রুর নিশানায় কপিল শর্মা, ফের চলল গুলি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ২০:৪৯
অ+
অ-
সালমানের শত্রুর নিশানায় কপিল শর্মা, ফের চলল গুলি

জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার কানাডার ক্যাফেতে আবারও গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে কানাডার সারে শহরে অবস্থিত তার রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’তে টানা তিন দফা গুলি চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ক্যাফের বাইরে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তদন্ত শুরু করে।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যায়, গুলির পর ক্যাফের সামনে পুলিশি তৎপরতা চলছে।

আরও পড়ুন

সালমানের পর বিষ্ণোইয়ের নিশানায় কপিল শর্মা, চলল ২৫ রাউন্ড গুলি
কপিল শর্মার ক্যাফেতে হামলা, গুলিবর্ষণ

বিজ্ঞাপন

এরই মধ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ধিল্লোঁ ও কুলবীর সিধু ওরফে নেপালি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে এই গুলিবর্ষণের দায় স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, কয়েক মাসের ব্যবধানে এটি কপিল শর্মার ক্যাফেতে তৃতীয় হামলা। এতে নতুন করে প্রশ্ন উঠেছে কপিলের কানাডা-সংযোগ ও ব্যবসায়িক নিরাপত্তা নিয়ে।

এদিকে, গতবছর থেকে সালমান খানকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। কিন্তু শুধু ভাইজানই নয়, তাদের টার্গেট এখন বলিউডের কপিল শর্মাও। 

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কনসার্টে গান থামাতে বাধ্য হলেন হানি সিং

কনসার্টে গান থামাতে বাধ্য হলেন হানি সিং

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ছেড়ে দিতে চেয়েছিলেন ইন্ডাস্ট্রি, হাতে এলো অস্কারের ট্রফি

ছেড়ে দিতে চেয়েছিলেন ইন্ডাস্ট্রি, হাতে এলো অস্কারের ট্রফি

বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও!

বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও!