• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অর্কর সঙ্গে কেক কাটলেন পরীমণি 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ১৫:০৪
অ+
অ-
অর্কর সঙ্গে কেক কাটলেন পরীমণি 

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রতি বছরই বেশ ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করে থাকেন। তবে এবার দেশের বাইরে থাকার কারণে জন্মদিনের আগেই শুরু হলো তার প্রথম উদযাপন। আর এই প্রথম কেক কাটার আয়োজনে সারপ্রাইজ দিলেন তার পরিচিত মেকআপ আর্টিস্ট অর্ক। পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন, যেখানে তিনি অর্কের সাথে তার ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

বিশেষ করে তাদের মধ্যে খাবার আদান-প্রদানের বিষয়টি নজর কেড়েছে সবার। আগামী ২৪ অক্টোবর পরীমণির জন্মদিন। কিন্তু তার আগেই গতকাল রাতে অর্ক তাকে জন্মদিনের প্রথম সারপ্রাইজ দিলেন।

পরীমণি তার পোস্টে লিখেছেন, ‘২৪ অক্টোবর আমার বার্থ ডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’

আরও পড়ুন

রাঘব-পরিণীতিকে নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা
একাধিক সন্তানের জন্ম দিতে চাই : পরিণীতি চোপড়া
বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি মারা গেছেন

বিজ্ঞাপন

‘অর্কর সাথে আমার পরিচয় কাজের সুবাদে। ও মেকাপ আর্টিস্ট। ঢাকায় ও একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি ওর বাসাও এখানে। ও খুব ভালো রান্নাও করে। এক এলাকায় থাকায় মাঝে মধ্যে খাবারদাবার আদান-প্রদান হয় আমাদের।’

অর্ককে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন জানিয়ে এই নায়িকা লেখেন, ‘দিন দিন ও খুব আহ্লাদি হয় যায় আমার কাছে। ভাই এর মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারোমাস আমার কাছে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!’

শেষে লিখেছেন, ‘আমি এতো খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সাথে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। থ‍্যাংক ইউ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক। প্রথম উদযাপন।’

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পরীমনিসোশ্যাল মিডিয়াতারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?