• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বাপ্পারাজের নতুন সিনেমায় দীঘি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১৩:৩২
অ+
অ-
বাপ্পারাজের নতুন সিনেমায় দীঘি

নতুন সিনেমা নিয়ে ফিরছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তবে নায়কের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি। আসন্ন সেই সিনেমাটির নাম ‘বিদায়’, যেটি নির্মাণ করছেন ‘বরবাদ’-খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

বিজ্ঞাপন

এর আগে গুঞ্জন ছিল, মেহেদী হাসানের পরবর্তী সিনেমাতেও শাকিব খানই থাকছেন। পরে শোনা যায়, প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। তবে ছবির প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, সিয়াম অভিনীত ‘বরবাদ’-এর সিক্যুয়েলটি আপাতত স্থগিত রয়েছে। আপাতত ‘বিদায়’ নিয়েই কাজ করছেন তারা, যেখানে বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দিঘিসহ আরও কয়েকজন অভিনয় করছেন।

আরও পড়ুন

বিরহ ছেড়ে অ্যাকশনে বাপ্পারাজ!
সমাজ নষ্ট করার অধিকার আমার নেই : বাপ্পারাজ
হলে গিয়ে দেখেছি দর্শকরা কাঁদছেন : দীঘি

জানা গেছে, গল্পটি মানুষের ভেতরের টানাপোড়েন ও মানবিক সম্পর্কের প্রতিচ্ছবি। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গত শুক্রবার শুটিং শুরু হয়েছে সিনেমাটির। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে।

বিজ্ঞাপন

এদিকে  গত শুক্রবার থেকে দৃশ্যধারণ চলছে, আর সোমবার থেকে বাপ্পারাজও যোগ দিয়েছেন সেটে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা; এখানে তাকে দেখা যেতে পারে একজন ইউনিয়ন চেয়ারম্যানের চরিত্রে।

তবে বাপ্পারাজ জানিয়েছেন, নির্মাতা সংস্থার অনুরোধে ছবির গল্প বা চরিত্র নিয়ে আপাতত বিস্তারিত কিছু জানাতে পারছেন না। বলেছেন, মাসের শেষ দিকে শুটিং শেষ হলে তখনই  বলতে পারব।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রার্থনা ফারদিন দীঘিঢালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড