• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

যুদ্ধবিধ্বস্ত গাজাকে নিয়ে বিদ্রুপ ভারতীয় পরিচালকের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১৭:৫৩
অ+
অ-
যুদ্ধবিধ্বস্ত গাজাকে নিয়ে বিদ্রুপ ভারতীয় পরিচালকের

ভারতের বিতর্কিত চলচ্চিত্র নির্মাতা রামগোপাল ভার্মা আবারও আলোচনায়। দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে গাজার পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

বিজ্ঞাপন

সেই পোস্টে ভার্মা লেখেন, ‘ভারতে দীপাবলি উদযাপন হয় একদিন, কিন্তু গাজায় তো প্রতিদিনই দীপাবলি।’ বলা বাহুল্য, তার এই মন্তব্যকে অনেকে গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি নিয়ে পৈশাচিক রসিকতা হিসেবে দেখছেন।

আরও পড়ুন

প্রথমবার লেসবিয়ান ক্রাইম ড্রামা নিয়ে আসছেন রামগোপাল বার্মা
নায়িকার পায়ে পরিচালকের ‘চুমু’, হতবাক নেটপাড়া

দখলদার ইসরায়েলের আগ্রাসনে গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসের পর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

বিজ্ঞাপন

কেউ মন্তব্য করেছেন, ‘উদযাপন আর ধ্বংসের পার্থক্য বোঝার ক্ষমতা তার নেই।’ আরেকজন বলেছেন, ‘আপনি অত্যন্ত বিরক্তিকর একজন মানুষ। গণহত্যা নিয়েও রসিকতা করছেন! এত্ত নোংরা মানসিকতা।’

রামগোপাল ভার্মা আগে থেকেও নানা মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন। রাজনীতি থেকে শুরু করে সামাজিক ইস্যুতেও মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। তবে এবার তার এই মন্তব্যে যেন সীমা ছাড়িয়ে ফেললেন।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?