• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘শুধু রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৬
অ+
অ-
‘শুধু রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না’

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে ভাইফোঁটা বরাবরই জীবনের অন্যতম প্রিয় একটি উৎসব। ভাইদের জন্য এই আয়োজনে তিনি খুঁজে পান আলাদা আনন্দ। তবে, এই বছর ভাইফোঁটা ঘিরে তার মন বিষাদে ভরা। কারণ, গত বছর মাকে হারিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, ‘শুধু তো রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না। তার বাইরেও কেউ কেউ আছেন, যারা ভ্রাতৃসম। তাদের সকলের সঙ্গে এই দিনটা কাটাতে খুব ভালো লাগে। তবে, এই বছর মা নেই বলে সব আলোই যেন কেন নিভে যাওয়া।’

ছোটবেলা থেকে বড় হওয়া এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ঋতুপর্ণার কাছে ভাইফোঁটা তার জীবনের একটি ঐতিহ্য। তার মা এই প্রচলন করেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘মনে আছে এই দিনে সব ভাইবোনেরা বাড়িতে আসত। আমার ঠাকুমাকে কেউ বলত দিদা, আমরা যেমন মুন্না বলে ডাকতাম, কেউ আবার ফুলমণি বলে ডাকত।’

আরও পড়ুন

কানাডায় ভারতীয় গ্যাংয়ের তাণ্ডব, এবার পাঞ্জাবি গায়ককে গুলি
কে ভালো চান আর কে খারাপ, তা এখন বুঝি : দীঘি
যুদ্ধবিধ্বস্ত গাজাকে নিয়ে বিদ্রুপ ভারতীয় পরিচালকের

বিজ্ঞাপন

তিনি জানান, তিনি এখনো চেষ্টা করেন ভাইফোঁটার দিন সকলের সঙ্গে একটু সময় কাটাতে। তবে, এই বছরের ভাইফোঁটার কথা ভাবলেই মন ভারাক্রান্ত হয়ে উঠছে। কারণ, মা চলে গিয়েছেন আগের বছর। তাই ভাইফোঁটা তো হবে না। তবে, তার শুভেচ্ছা ও ভালোবাসা অবশ্যই ভাইদের জন্য থাকবে।

অভিনেত্রী বলেন, ‘এই দিনটায় সব ভাইবোনেরা আনন্দে মেতে ওঠে। ভাবলেই আমার কেমন মন খারাপ হয়ে যাচ্ছে। সবথেকে খারাপ লাগছে বছরের এই একটা দিন ওদের সঙ্গে সময় কাটে। এই বছর সেই সুযোগও মিস। তবে ভাইফোঁটার দিন মন আমার ওদের কাছেই থাকবে। এর কোনো অন্যথা হবে না।’

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টালিগঞ্জটালিউডঋতুপর্ণা সেনগুপ্ত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

অভিনেতা তমাল মারা গেছেন

অভিনেতা তমাল মারা গেছেন

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ