• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বোনের মেয়ের জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১১:৩৪
অ+
অ-
বোনের মেয়ের জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর 
ছবি : শাবনূরের ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ব্যক্তিগত জীবন এবং বিশেষ মুহূর্তের খবর তিনি মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার তিনি হাজির হলেন সম্পূর্ণ ভিন্ন সাজে, যা দেখে মুগ্ধ তার অনুরাগীরা।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের ভাগ্নি অর্থাৎ বোনের মেয়ের ১৪তম জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নায়িকা। সেই ছবিতেই শাবনূরকে দেখা গেল জাপানের ঐতিহ্যবাহী পোশাক 'কিমোনো' পরে। ভাগ্নির জন্মদিনে এমন ব্যতিক্রমী পোশাকে যেন নতুন করে আলোচনায় এলেন শাবনূর।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে তার ভাগ্নিকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন। তাকে অভিহিত করেন ‘আদরের রাজকন্যা’ হিসেবে, অনেকটা নিজের মেয়ের মতো করেই স্নেহে আগলে রাখলেন। শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা।’

আরও পড়ুন

মা হারালেন মেহের আফরোজ শাওন
‘ব্যক্তিগত মাহি অনেক সাধারণ’
‘শরীরে নানা সমস্যা হচ্ছে, সারা মুখে ঘা’

বিজ্ঞাপন

এই চিত্রনায়িকা আরও লিখেছেন, ‘তোমার জন্মদিনে আমার একটাই কামনা যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।’ ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে শেষ করেছেন আবেগঘন বার্তাটি।

শাবনূরের ভাগ্নিকে জন্মদিনের শুভেচ্ছা জানান নায়িকার ভক্তরা। একজনের মন্তব্য, ‘শুভ জন্মদিন। আল্লাহ তাআলা আপনার রাজকন্যাকে নেক হায়াত দান করুক, আমিন।’ 

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাবনূরসোশ্যাল মিডিয়াতারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?