• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

মনে হয়েছিল আমি উঠে দাঁড়াতে পারব : ববি দেওল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১৩:১১
অ+
অ-
মনে হয়েছিল আমি উঠে দাঁড়াতে পারব : ববি দেওল

বলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে প্রায় তিন দশক পার করে দিলেন অভিনেতা ববি দেওল। বাবার (ধর্মেন্দ্র) হাত ধরে প্রবেশ প্রথম দিকে সফলতা তারপর দীর্ঘ বিরতি অভিনেতার জীবন যেন এক রোলার-কোস্টারের যাত্রা। ববি দেওলের অভিনয় জীবনে স্মরণীয় কাজ কম নেই।

বিজ্ঞাপন

কিন্তু সাম্প্রতিক সময়ে 'অ্যানিম্যাল'-এ তার 'আবরার' চরিত্রটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। আরিয়ান খান পরিচালিত 'ব্যাডস অফ বলিউড'-এ তার উপস্থিতি নিয়েও দর্শকের মাঝে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ।

অভিনেতাদের জীবনে উত্থান-পতন খুব স্বাভাবিক একটি বিষয়। একটা সময় ছিল যখন ববির হাতে কার্যত কোনো কাজ ছিল না। প্রযোজক-পরিচালকেরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিতেন।

আরও পড়ুন

বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই : চমক 
মেয়ের জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর 
মা হারালেন মেহের আফরোজ শাওন

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা অকপটে তুলে ধরেন ববি দেওল। তিনি জানান, কাজ পাওয়ার জন্য তাকে রীতিমতো অনুরোধ করতে হতো।

অভিনেতার কথায়, ‘আমি পরিচালক-প্রযোজকদের অনুরোধ করতাম কাজ দেওয়ার জন্য। তাদের অফিসে যেতাম। কাজ না দিক, অন্তত যেন তারা আমায় মনে তো রাখে!’

তবে ববি বলেন, ‘তবে হাল ছেড়ে দিইনি কখনো। আমার মনে হয়েছিল আমি উঠে দাঁড়াতে পারব। কেউ যেন আমাকে ভিতর থেকে শক্তি জুগিয়েছিল। তাই আমি আবার ঘুরে দাঁড়াতে পেরেছি।’

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

আলিয়ার সম্পদের পরিমাণ কত?