পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সামাজিক মাধ্যমে সরব থাকেন, ব্যক্তিজীবনের ভালো-মন্দ নানা অনুভূতি ভক্তদের মাঝে ভাগ করে নেন। এবার দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী।
বৃহস্পতিবার বিকেলে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টেই জানান এসব; একটি ছবি পোস্ট করে প্রকাশ করেন ক্ষোভ।
সেই ছবিতে মূলত তাকে দেখা গেছে সদ্য প্রয়াত চাচার সঙ্গে। পোস্টে তিনি লিখেছেন, ‘সুস্থ মানুষটাকে মাটিতে দিয়ে আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। রেস্ট ইন পিস কাকু।’
আরও পড়ুন
অভিনেত্রী আরও লেখেন, ‘তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে । তুমি ভালো থেকো। আসতেছি আমিও শিগগিরই হয়ত। আমরা একসাথেই আবার তাড়াতাড়ি চিল করব কাকু।’

এরপর দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তার ক্ষোভ ব্যক্ত করে মৌসুমী লিখেছেন, ‘এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল, চিরতরে।’
তবে কী কারণে তার চাচার সঙ্গে এমন ঘটনা ঘটলো, তা বিস্তারিত জানাননি অভিনেত্রী।
মৌসুমীর পোস্টে তার অনুরাগীদের পাশাপাশি অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ অনেকে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ডিএ
