• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘অবহেলায় মেরে ফেলা হলো জুবিনকে’ 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ২২:০২
অ+
অ-
‘অবহেলায় মেরে ফেলা হলো জুবিনকে’ 

ভারতের বিখ্যাত গায়ক জুবিন গর্গের মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও রহস্যের কালো মেঘ কাটছে না। গত মাসে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫২ বছর বয়সী এই শিল্পীর মর্মান্তিক মৃত্যু হয়। তবে তার মৃত্যু যে স্বাভাবিক ছিল না, সেই প্রশ্ন এবার আরও জোরালো হলো। স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে শুরু থেকেই অভিযোগ তুলেছিলেন জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া। সম্প্রতি তিনি ফের বিস্ফোরক মন্তব্য করে দাবি করেছেন, সম্পূর্ণ ‘অবহেলা’র কারণেই তার স্বামীর জীবন কেড়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে গরিমা জানিয়েছেন, জুবিনের মৃত্যু স্রেফ অবহেলার ফল। এর আগেও তিনি একাধিকবার এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। সিঙ্গাপুর পুলিশ ফোর্সের পক্ষ থেকে গায়কের ময়নাতদন্তের যে ছবি পাঠানো হয়েছিল, সেখানে মৃত্যুর কারণ হিসেবে ‘সাঁতার কাটতে গিয়ে মৃত্যু’ লেখা ছিল। সেই রিপোর্টের প্রেক্ষাপটে গরিমার দাবি ছিল, বিভিন্ন স্থানে অনুষ্ঠান করে ক্লান্ত জুবিনকে জোর করে পিকনিকে এবং সেখানে সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল।

আরও পড়ুন
এবার রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান! 
প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অশুভ মনে হচ্ছে : অমিতাভ
ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা

ম্যানেজার উপস্থিত থাকা সত্ত্বেও কেন জুবিনের খেয়াল রাখা হলো না, সেই প্রশ্ন তুলেছেন গরিমা। তিনি বলেন, ‘২১ তারিখ বিকালে সিঙ্গাপুরে ঠিক কী ঘটেছিল, সেই ভিডিও আমি দেখেছি। আমি হতবাক! জুবিনের মতো একজন শিল্পীকে কীভাবে অবহেলা করে মেরে ফেলা হলো? তার সঙ্গে ১৪-১৫ জন মানুষ ছিল, অথচ কেউ একবারও দেখলেন না জুবিন লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে নামছে।’

বিজ্ঞাপন

গরিমা আরও বলেন, ‘সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে ব্যান্ডের সকলেই ছিল। তারা প্রত্যেকে সবটা জানে। আমি তো ভিডিয়োতে স্পষ্ট দেখলাম সাঁতার কেটে ফেরার পর জুবিন অসুস্থবোধ করছিল। কিন্তু তাদের কারও চোখে সেটা ধরা পড়ল না! এটা দেখে আমার ভীষণ অবাক লাগছে।’

স্মৃতিচারণ করে গরিমা জানান, এর আগে শ্রীলঙ্কায় একটি ছবির শুটিংয়ে জুবিন নির্বিঘ্নেই সমুদ্রে সাঁতার কেটেছিলেন। সেই শুটিংয়ে গরিমা নিজেও উপস্থিত ছিলেন। তাহলে এবার কেন তার স্বামী আর জীবিত ফিরতে পারলেন না সেই প্রশ্নই এখন বারবার ঘুরেফিরে আসছে জুবিন গর্গের স্ত্রী গরিমা শইকীয়ার কথায়। এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা এবং অভিযোগের তীর এখন জুবিনের সঙ্গে থাকা টিমের দিকেই।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংগীতাঙ্গন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল