• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘নিজেকে যত বেশি জানবেন, তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ২২:০৬
অ+
অ-
‘নিজেকে যত বেশি জানবেন, তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে’

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের ‘মেগাস্টার’ শাকিব খান মানেই নতুন কোনো চমক। বর্তমানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে সেই সিনেমাটির একটি নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন ঢালিউড কিং। অভিনেতার এই ভিন্নধর্মী লুক নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তুমুল আলোচনা।

বিজ্ঞাপন

সম্প্রতি শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে দেখা যায় সম্পূর্ণ ক্লিন শেভড লুকে, তবে শুধু রয়েছে মোটা গোঁফ। ছবিটিতে এলোমেলো চুল এবং চোখে রোদ চশমায় এক নতুন স্টাইলে ধরা দিয়েছেন তিনি। 

ছবিটি শেয়ার করে ক্যাপশনে শাকিব খান লেখেন, ‘আপনি নিজেকে যত বেশি জানবেন, তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।’

আরও পড়ুন
‘অবহেলায় মেরে ফেলা হলো জুবিনকে’ 
এবার রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান! 
প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অশুভ মনে হচ্ছে : অমিতাভ

বিজ্ঞাপন

এদিকে অভিনেতার এই ভিন্নধর্মী লুক দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। কমেন্ট বক্স ভরে উঠেছে মিশ্র প্রতিক্রিয়ায়। কেউ কেউ এই লুকে শাকিব খানকে প্রথমে চিনতেই পারেননি বলে মন্তব্য করেছেন।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমি তো প্রথমে চিনতেই পারিনি, অনেক সুন্দর।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

তবে ব্যতিক্রমী আবদারও লক্ষ্য করা গেছে। কমেন্ট বক্সে আরেকজন নেটিজেন লিখেছেন, ‘ভাইয়া এভাবে আর কতো দেখবো আপনাকে, একটু সিক্স প্যাক বডি বানিয়ে আমাদেরকে চমক দেন।’

বিজ্ঞাপন

শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই নতুন লুকের মাধ্যমে শাকিব খান যেন তারই ইঙ্গিত দিলেন যে, ‘সোলজার’-এ তিনি নিজেকে সম্পূর্ণ নতুন রূপে হাজির করতে চলেছেন।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল