• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

শাহরুখের প্রাইভেট জেট দেখতে কেমন?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ২২:৩৫
অ+
অ-
শাহরুখের প্রাইভেট জেট দেখতে কেমন?

বলিউড বাদশা শাহরুখ খান। যার জীবনযাপন বরাবরই তার ছবির মতোই বর্ণিল এবং জমকালো। তার মুম্বাইয়ের বাংলো ‘মন্নত’ কেমন, তার আভাস সোশ্যাল মিডিয়ার ছবিতে বা বিভিন্ন তথ্যচিত্রে পাওয়া গেলেও, তার ব্যক্তিগত উড়োজাহাজ বা প্রাইভেট জেটের ভেতরের দৃশ্য সাধারণত থাকে লোকচক্ষুর আড়ালে। 

বিজ্ঞাপন

সম্প্রতি একটি ভাইরাল ছবিতে সেই গোপন দরজাটাই যেন খুলে গেল। শাহরুখের বিলাসবহুল প্রাইভেট জেটের সাজসজ্জা দেখে মুগ্ধ তার অগণিত ভক্ত-অনুরাগী। তার বাসভবন ‘মান্নাত’-এর অন্দরমহল নিয়ে বলিউডের বহু তারকা এর আগে সংবাদমাধ্যমে নানা মন্তব্য করেছেন। 

নিজের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্রেও শাহরুখ নিজেই মান্নাত ঘুরিয়ে দেখিয়েছিলেন। এবার সেই একই রকম চমকপ্রদভাবে সামনে এল তার প্রাইভেট জেটের ঝলক।

আরও পড়ুন
১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি! 
‘জামতারা’ খ্যাত অভিনেতা শচীন মারা গেছেন
সালমান শাহের মৃত্যুতে আমার অনেক ক্ষতি হয়েছে : শাবনূর

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় প্রাইভেট জেটের অভ্যন্তরে বিমানসেবিকার পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ। আর এই একটি ছবি থেকেই বলিউড বাদশার ব্যক্তিগত উড়োজাহাজটির ভেতরের রূপ আন্দাজ করতে পারছেন অনুরাগীরা।

শাহরুখের এই বিলাসবহুল উড়োজাহাজের অন্দরে রয়েছে সাদা ও লালের মনকাড়া আলোর ব্যবহার। আসনগুলোর চামড়ার কভার ক্রিম রঙের। যা কিনা চোখের আরাম দেয়। সবচেয়ে চমকপ্রদ হলো প্লেনের সিলিং বা ছাদটি লাল রঙের, অনেকটা তার প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর রঙের মতোই।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাহরুখ খানসোশ্যাল মিডিয়াতারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের