• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বাংলাদেশে আসার বিষয়ে যা বললেন আহাদ 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫, ১৫:১৫
অ+
অ-
বাংলাদেশে আসার বিষয়ে যা বললেন আহাদ 

জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর খুব শিগগিরই বাংলাদেশে আসছেন। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা শেয়ার করে বাংলাদেশের ভক্তদের প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেছেন এই তারকা। ভিডিও বার্তায় আহাদ বলেন, ‘হাই বাংলাদেশ, আমি আহাদ। তোমাদের সবার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ 

তার এই বার্তা দুই দেশের অনুরাগীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। মূলত, একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই অভিনেতা। তবে ঠিক কবে তিনি বাংলাদেশে আসছেন, সেই তারিখটি এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি।

আরও পড়ুন
‘এহদ-এ-ওয়াফা’ থেকে ‘মীম সে মোহাব্বত’ আহাদের ৫ জনপ্রিয় ওয়েব সিরিজ
হানিয়ার পর বাংলাদেশে আসছে আরেক পাকিস্তানি অভিনেতা 
‘নেচার ডকুমেন্টারির অস্কার’ পেলো পাকিস্তানি প্রামাণ্যচিত্র মোকলানি

বিজ্ঞাপন

টেলিভিশন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শক্তিশালী অভিনয়ের জন্য আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে 'ইয়েকিন কা সফর' এবং 'এহদ-এ-ওয়াফা'-এর মতো প্রশংসিত নাটকগুলোতে তার সাবলীল অভিনয় তাকে তারকাখ্যাতি এনে দেয়।

শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এ অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতিও লাভ করেছেন এই অভিনেতা।

আহাদ রাজা মীরের ঢাকা সফরের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের প্রিয় অভিনেতাকে নিয়ে আলোচনা করছেন। 

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানি নাটকতারকা কথাসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন