• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘রামায়ণ’ ছবিতে অভিনয় করেও কেন পারিশ্রমিক নিলেন না বিবেক?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১৪:৪১
অ+
অ-
‘রামায়ণ’ ছবিতে অভিনয় করেও কেন পারিশ্রমিক নিলেন না বিবেক?

বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিবেককে ‘রামায়ণ’ ছবিতে বিভীষণের চরিত্রে দেখা যাবে। অনুরাগীরা এই ছবির অপেক্ষায়। এরই মাঝে শোনা যাচ্ছে, ছবির সম্পূর্ণ পারিশ্রমিক নাকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিবেক।সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় এই বিষয়ে মুখ খোলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি নমিতকে (প্রযোজক নমিত মলহোত্র) বলেছিলাম এই ছবির জন্য এক টাকাও লাগবে না আমার। সেই টাকা আমি ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চাই।’ 

অভিনেতার ভাষ্যে, ‘তারা যে ছবিটা করছে সেটা আমার দারুণ লেগেছে তাই আমি তাদের পাশে থাকতে চাই। আমি মনে করি এই ছবিটা ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে আরও উঁচুতে স্থান করে দেবে।’

আরও পড়ুন
অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ
যে প্রেমিকের কারণে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা 
‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’

বিজ্ঞাপন

তার কথায়, ‘রামায়ণ পৌরাণিক না ঐতিহাসিক এই দ্বন্দ্ব চিরকালীন। আমরা বিশ্বাস করি যে এই কাহিনি ঐতিহাসিক এবং আমার এই কাজটা করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। একটা নতুন দলের সঙ্গে কাজ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। নমিত, নীতেশ, যশ, রকুলপ্রীত সিং সকলেই দারুণ।’

প্রসঙ্গত, ‘রামায়ণ’ ছবির প্রথম দফার সম্পাদনা ইতিমধ্যেই শেষ হয়েছে। ভিএফএক্সের প্রতি এবার বিশেষ নজরদারি শুরু হবে বলেও খবর। ছবিতে রাম হিসাবে দেখা যাবে রণবীর কপূরকে, সীতা হিসাবে রয়েছেন সাই পল্লবী। অন্য দিকে, রাবণের চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা যশ।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

ট্রেলারে নিশো‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি