• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

তামান্নাকে নিয়ে নির্মাতা অনন্য মামুনের পোস্ট, নতুন সিনেমার জল্পনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ১১:৩৯
অ+
অ-
তামান্নাকে নিয়ে নির্মাতা অনন্য মামুনের পোস্ট, নতুন সিনেমার জল্পনা

এক নতুন রোমাঞ্চের আভাস দিলেন ঢালিউড নির্মাতা অনন্য মামুন। সদ্যই সামাজিক মাধ্যমে বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করেছেন নির্মাতা; যা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। 

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার বিকেলে নির্মাতা অনন্য মামুন তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল একটি বিশেষ পোস্ট করেন। সেখানে কালো পোশাকে লাস্যময়ী তামান্না ভাটিয়ার একটি ছবি আপলোড করে তিনি চলচ্চিত্র জগতের পেশাদারিত্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন।

অনন্য মামুন লেখেন, ‘তামান্নার মতো এত বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই।’

আরও পড়ুন
তামান্না ভাটিয়ার সঙ্গে অপু বিশ্বাসের তুলনা করলেন মিষ্টি জান্নাত
হিন্দিতেও ‘দরদ’ মুক্তি দিতে চান অনন্য মামুন
এফডিসির চেহারা পাল্টে দিতে চান অনন্য মামুন

বিজ্ঞাপন

সেই সঙ্গে তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান ব্যবস্থার একটি দিক তুলে ধরে বলেন, ‘বাংলাদেশে যদি কোন নতুন পরিচালক ছবি বানাতে চায় সে কখনোই বড় শিল্পীদের কাছে পৌঁছাতে পারে। কারণ আমাদের এখানে এখনো ম্যানেজার বা এজেন্সি সিস্টেম টা চালু হয়নি। ইন্ডিয়াতে এই ব্যাপারে কাজ করার মজাটাই আলাদা। আপনি এজেন্সি কে ইমেইল করেন,আপনার প্রজেক্ট প্ল্যান টা বলে দেন, তারা আর্টিস্টের সাথে যোগাযোগ করে আপনার সবকিছু ইজিতেই করে দেবে।’

নির্মাতা এরপর তার নতুন সিনেমার বিষয়বস্তু নিয়ে সরাসরি ইঙ্গিত দেন। তিনি লেখেন, ‘যাই হোক, প্রজেক্ট প্ল্যান আর গল্প বলার কাজ শেষ। বাংলাদেশের মানুষ অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে চায়। এবার সেটা নিয়েই কাজ করব।’

স্বাভাবিকভাবেই, নির্মাতার এই পোস্টের পর সিনেপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল জল্পনা-কল্পনা। অনেকেই আশা করছেন, এবার হয়তো ঢালিউড সিনেমায় দেখা যাবে এই দক্ষিণী তারকাকে। মন্তব্যের ঘরে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। বিশেষ করে, ঢালিউড মেগাস্টার শাকিব খানের ভক্তরা আবেগাপ্লুত হয়ে তাদের প্রিয় নায়কের বিপরীতে তামান্নাকে দেখার ইচ্ছা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তামান্না ভাটিয়াসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?