• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

রাগ সব সময় আমাকে কষ্ট দেয় : পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৪ নভেম্বর ২০২৫, ১১:৩৫
অ+
অ-
রাগ সব সময় আমাকে কষ্ট দেয় : পরেশ রাওয়াল

কয়েক দশক ধরেই সেরা অভিনেতা হিসেবে বলিউডে জায়গা করে নিয়েছেন পরেশ রাওয়াল। তবে শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও মেজাজ হারিয়ে ফেলার জন্য জনপ্রিয় তিনি। ‘প্রতিশোধ’ নাটকের একটি স্পেশাল শোয়ের একটি ঘটনা শেয়ার করেছেন পরেশ। 

বিজ্ঞাপন

একবার মঞ্চ থেকে নেমে হঠাৎ নাকি দর্শকদের মধ্যে ঢুকে পড়েছিলেন অভিনেতা। শুধু দর্শকদের মধ্যেই পা রাখেননি, একজনকে চড়ও মারেন।

একটি পডকাস্টে পরেশ বলেন, ‘আমি নিজেকে সেই সময়ে ধরে রাখতে পারিনি। কেউ অনবরত অশ্লীল মন্তব্য করে গিয়েছে। যে ঘটনায় প্রচুর সমস্যা তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবেই, সেদিন নাটকটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকী থিয়েটার মালিকরা বলেছিলেন যে তারা পরেশকে আর সেখানে অভিনয় করতে দেবেন না।’

আরও পড়ুন
শুভশ্রীর জন্মদিনে মনের কথা জানালেন অঙ্কুশ
‘লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়েছে’
‘রাজনীতি একেবারেই বুঝি না’

বিজ্ঞাপন

তার কথায়, ‘আমি তাকে তিন-চারবার চড় মেরে আবার মঞ্চে ফিরে আসায় থিয়েটার হলের লোকজন আরও রেগে গিয়েছিলেন।’ তবে এই ঘটনায় পরেশের কোনও অনুশোচনা নেই বলেও জানিয়েছেন।

পরেশের ভাষ্যে, ‘রাগ সবসময় আমায় কষ্ট দেয়। আঘাতেরও বিভিন্ন প্রতিক্রিয়া থাকে। আমি কিছুক্ষেত্রে আক্রমণাত্মক হয়ে যাই যেটা হয়তো খারাপ।’ পরেশের বাবাও খুব বদমেজাজি ছিলেন। তবে তিনি নিজেকে বুলেটপ্রুফ জ্যাকেটের সঙ্গে তুলনা করেছেন। যাতে কেউ তাকে কখনও স্পর্শ করতে না পারে।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

আলিয়ার সম্পদের পরিমাণ কত?