• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন
প্রশ্ন চঞ্চলের

আমরা কীভাবে বেঁচে থাকতে চাই?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৪ নভেম্বর ২০২৫, ১৫:৩০
অ+
অ-
আমরা কীভাবে বেঁচে থাকতে চাই?

ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ।

বিজ্ঞাপন

সেরা অভিনেতা বিভাগেও একটি মেরিল-প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন। 

চঞ্চল চৌধুরী ছবি আঁকতেও বেশ পারদর্শী। অবসর সময়ে পেলেই ছবে এঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন। এবার ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও মঞ্চ টেলিভিশন নাট‍্যকার হাফিজ রেদুর ছবি এঁকেছেন।

আরও পড়ুন
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
রাগ সব সময় আমাকে কষ্ট দেয় : পরেশ রাওয়াল

বিজ্ঞাপন

ছবি শেয়ার করে ক্যাপশনে  চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ছবি এঁকে আমি পরম আনন্দ পাই, অনেক দিন পর আজ দুজনের মুখচ্ছবি আঁকলাম। একজন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আরেকজন মঞ্চ ও টেলিভিশন নাট‍্যকার হাফিজ রেদু।’

‘একটি চরিত্রে ভালো অভিনয় করতে পারলে যেমন মনটা আনন্দে ভরে ওঠে, ঠিক তেমনি একটি ভালো ছবি আঁকতে পারলেও আমার মনটা আনন্দে নেচে ওঠে। বেঁচে থাকার জন‍্য এই আনন্দ টুকুর কোন বিকল্প নেই আমার কাছে।’

আমরা কীভাবে বেঁচে থাকতে চাই প্রশ্ন করে চঞ্চল বলেন, ‘আমাদের জীবনটা কখন থেমে যাবে আমরা কেউ জানিনা। তবে একটা ভালো কাজ আমাদের সবাইকে মৃত‍্যুর পরেও বহু বছর বাঁচিয়ে রাখতে পারে। প্রশ্নটা সেখানেই, আমরা কীভাবে বেঁচে থাকতে চাই? ঘৃণা ছড়িয়ে নাকি ভালো কোন কাজ দিয়ে। সবাই ভালো থাকুন।’

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চঞ্চল চৌধুরীসোশ্যাল মিডিয়াতারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

রাস্তায় ইফতার করে সমালোচনায় দীপিকার ননদ

রাস্তায় ইফতার করে সমালোচনায় দীপিকার ননদ

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘দম’

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘দম’

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো