• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

মা হলেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ১২:৩২
অ+
অ-
মা হলেন ক্যাটরিনা কাইফ

অবশেষে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের ঘর আলো করে এলো নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সুখবরটি নিশ্চিত করেন ভিকি। 

বিজ্ঞাপন

ভিকি লিখেছেন, ‘আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।’ পোস্টের সঙ্গে যুক্ত করেন একটি হৃদয়ের ইমোজি।

আরও পড়ুন
১৪ বছর আগেই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন ক্যাটরিনা
‘আমরা আর বাড়ি থেকে বাইরে যেতেই পারব না’
বাড়ির বাইরে থেকে ক্যাটরিনার গোপন ছবি ধারণ, ক্ষুব্ধ বলিউড

২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই আলোচনায় ছিলেন এই তারকা দম্পতি। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরছিল বলিউড মহলে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়া; এসব কারণেই বাড়তে থাকে জল্পনা।

বিজ্ঞাপন

গত সেপ্টেম্বর মাসে নিজের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্যাটরিনা কাইফসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের