• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘সোলজার’ লুকে প্রকাশ্যে শাকিব খান, তোলপাড় নেটমাধ্যম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ১৩:৫২
অ+
অ-
‘সোলজার’ লুকে প্রকাশ্যে শাকিব খান, তোলপাড় নেটমাধ্যম

মেগাস্টার শাকিব খানকে নিয়ে বর্তমানে সরগরম চলচ্চিত্রপাড়া। একের পর এক নতুন লুক নিয়ে পর্দায় দেখা দিচ্ছেন নায়ক। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর তা ঘিরে দর্শকদের আগ্রহ ওঠে তুঙ্গে। এমন সময়ে এই লুকেই জনসম্মুখে হাজির বাংলার কিং খান। 

বিজ্ঞাপন

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খান একটি সম্পূর্ণ কালো পোশাকে এবং কালো সানগ্লাসে রয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গোঁফ, যা তার ‘সোলজার’ লুকের একটি মূল অংশ। এদিকে সামাজিক মাধ্যমে শনিবার দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করেন শাকিব খান। দেখা যায়, এই ‘সোলজার’ লুকে বেশ কয়েকটি পোজ দিয়েছেন মেগাস্টার।

মূলত, গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। এ সময় তার আগমনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায়।

আরও পড়ুন
দ্বিতীয়বারের মতো বিপিএল-এর দল কিনলেন শাকিব খান
ঢাকাইয়া দেবদাস’র মহরতে শাকিবকে নিয়ে প্রশ্ন, কৌশলে এড়িয়ে গেলেন বুবলী!
‘নিজেকে যত বেশি জানবেন, তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে’

বিজ্ঞাপন

এরপরই সৃষ্টি হয় হাজারও দর্শকের ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে উৎসুক ভক্তরা। ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা যায় উপস্থিত নিরাপত্তা কর্মীদের। ভিডিওতে দেখা যায়, শাকিব খান উচ্ছ্বসিত দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন।

সেখানে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই সময় শাকিব খানকে নতুন সিনেমার এই লুক নিয়ে প্রশ্ন করেন তিনি। 

এ সময় গোঁফ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝেই তাদের বলি আমার গোঁফটা খুলে দেও। অনেকে অনেকক্ষণ আমার গোঁফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে আরে এটাতো আসল।’- বলেই হেসে দেন শাকিব খান। যদিও গোঁফটা আসল নাকি নকল, তা স্পষ্ট হওয়া যায়নি। 

বিজ্ঞাপন

প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খানসোশ্যাল মিডিয়াঢালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের