• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

গ্র্যামির মঞ্চে সেই কে-পপ গায়িকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ১৩:০৩
অ+
অ-
গ্র্যামির মঞ্চে সেই কে-পপ গায়িকা

এক সময় যাকে কে-পপ ইন্ডাস্ট্রি একের পর এক দরজা বন্ধ করে দিয়েছিল, আজ সেই কণ্ঠই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের গাড়ির স্পিকার থেকে শুরু করে ব্রাজিলের সাও পাওলো, এমনকি দক্ষিণ এশিয়ারও নানা প্রান্তে শোনা যাচ্ছে তার কণ্ঠ। 

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে লাখো শ্রোতার মন কাড়া সেই কণ্ঠের মালিক ইজেই। এক সময়ের সংগ্রামী এই শিল্পী নিজের পথ নিজেই তৈরি করেছেন। তার ব্যান্ড ‘হান্টার এক্স’-এর একটি গান কয়েক মাস ধরেই ছিল টপ চার্টে; এবার সেই সাফল্যের পালকে যুক্ত হলো নতুন এক অধ্যায়— গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন!

মূলত, নেটফ্লিক্সের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টার্স’–এর টাইটেল সং ‘গোল্ডেন’ মুক্তি পায় এ বছর। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গান এবার জায়গা করে নিয়েছে সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে— গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬ এর মনোনয়ন তালিকায়। ইজেই এর ব্যান্ড ‘হান্টার এক্স’ নির্মাণ করে ‘গোল্ডেন’।

আরও পড়ুন
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
পপ তারকা থেকে নীলছবির নায়িকা, আয় করেছেন কোটি টাকা

বিজ্ঞাপন

গানটি মনোনীত হয়েছে চারটি বিভাগে— সং অফ দ্য ইয়ার,  বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স, বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া এবং বেস্ট রিমিক্সড রেকর্ডিং।

শুধু ইজেই নন, এই গানে তার সঙ্গে রয়েছেন আরও দুই শিল্পী। তিনজনকে নিয়েই গঠিত ব্যান্ড হান্টার এক্স, যার প্রাণকেন্দ্রে আছেন ইজেই নিজে।

মনোনয়ন ঘোষণার পর আবেগে ভেসে যান শিল্পীরা। অশ্রুসজল কণ্ঠে ইজেই বলেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না। যেন এক ঘোরের মধ্যে আছি।”

বিজ্ঞাপন

সহশিল্পী রেই আমি-ও কান্না চেপে রাখতে পারেননি। তার ভাষায়, “এটা যেন এই পৃথিবীর বাইরের অনুভূতি।” আরেক সদস্য অদ্রি নুনা বলেন, “মনোনয়ন পাওয়া সম্মানের, কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো প্রতিনিধিত্ব। তিনজন কোরীয় মুখকে এই মঞ্চে দেখতে পাওয়া—এটাই আসল সাফল্য। যেসব শিশু আমাদের দেখবে, তারা বিশ্বাস করবে তারাও একদিন বড় কিছু করতে পারবে।”

সূত্র: ভ্যারাইটি

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী