• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অমিতাভের সঙ্গে শাকিবের ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ১৮:৪৬
অ+
অ-
অমিতাভের সঙ্গে শাকিবের ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ

পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত আলোচিত ছবি 'প্রিন্স'। এই ছবিতে মেগাস্টার শাকিব খানসহ ঢাকা ও কলকাতার একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করবেন। সম্প্রতি 'প্রিন্স'-এর মূল টিম বলিউডে গিয়েছিলেন। সেখানেই তাদের দেখা হয় বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে। 

বিজ্ঞাপন

ছবির পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহকের সঙ্গেই বিস্তারিত কথা বলেছেন অমিতাভ'। কেবল 'প্রিন্স' নয়, বাংলাদেশের চলচ্চিত্র ও বর্তমান বিনোদন জগত নিয়েও তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।

এই সাক্ষাৎ প্রসঙ্গে গণমাধ্যমকে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে আছেন 'অ্যানিম্যাল'-খ্যাত চিত্রগ্রাহক অমিতা রায়।’

আরও পড়ুন
ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নির্মাতা সোহেলের আকুতি 
রানির বেশে নজর কাড়লেন বুবলী
সবাই আমাকে প্রোডাক্ট করে তুলেছিল : প্রসেনজিৎ

বিজ্ঞাপন

তার কথায়, ‘অমিতাভ স্যার তার একটি বিজ্ঞাপনী ছবির শুটিং করছিলেন। অমিতের (অমিতা রায়) সূত্রেই তার (অমিতাভ বচ্চন) সঙ্গে যোগাযোগ হয়। এরপর আমরা বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করি।’

পরিচালকের ভাষ্যমতে, ‘অমিতাভ স্যার শাকিব খানের ছবি দেখেছেন। তিনি শাকিব খানের কাজ সম্পর্কে জানতে চাইলেন। বাংলাদেশের বর্তমান বিনোদনদুনিয়া নিয়েও তার বেশ আগ্রহ লক্ষ করেছি। তবে, আমাদের এই ছবিতে অমিতাভ বচ্চনের কাজ করার কোনো কথা হয়নি।’

যদিও 'প্রিন্স' ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় করছেন না, তবুও পরিচালকের কথা হয়েছে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে। এ বিষয়ে তিনি বলেন, ‘সময় আসুক, সব জানতে পারবেন।’

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্রশাকিব খানসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর