• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অবসাদে ভুগছিলেন বিজয়, দুঃসময়ে পাশে দাঁড়ান কে?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ২০:০৮
অ+
অ-
অবসাদে ভুগছিলেন বিজয়, দুঃসময়ে পাশে দাঁড়ান কে?

কয়েক মাস আগে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়েছে অভিনেতা বিজয় ভার্মার। তবে এই বিচ্ছেদের রেশ নয়, বরং চার-পাঁচ বছর আগে জীবন থেকে আরও কঠিন একটি পরিস্থিতি পেরিয়ে এসেছেন তিনি। সেই চরম দুঃসময়েই বন্ধু, পথপ্রদর্শক হিসেবে বিজয়ের পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই কঠিন অধ্যায় নিয়ে অকপটে কথা বলেছেন বিজয় ভার্মা। তিনি জানান, ইরা খান না থাকলে হয়তো আজ তিনি এই দুনিয়াতেই থাকতেন না। অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করতে পরিবার ছেড়ে মুম্বাইয়ের ফ্ল্যাটে এসে একাকী বসবাস শুরু করেন বিজয়। 

বাবার সমর্থন ছিল না তার সিদ্ধান্তে। বাবা চাইতেন তিনি পারিবারিক ব্যবসায় মন দিন, কিন্তু বিজয়ের স্বপ্ন ছিল অভিনেতা হওয়া। অভিনেতা জানান, করোনাকালের সেই কঠিন সময়ে মুম্বাইয়ে একা থাকতে গিয়ে একাকিত্ব তাকে গ্রাস করেছিল। পরিবারের সকলের কথা খুব মনে পড়ত। সেই সময় তার একমাত্র ভরসা ছিল ফ্ল্যাটের একচিলতে বারান্দা আর মাথার উপরের খোলা আকাশ।

আরও পড়ুন
অমিতাভের সঙ্গে শাকিবের ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ
ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নির্মাতা সোহেলের আকুতি 
রানির বেশে নজর কাড়লেন বুবলী

বিজ্ঞাপন

বিজয় ভার্মা বলেন, ‘হয়তো ওইভাবে চলতে থাকলে আমি নিজেকে শেষ করে ফেলার মতো সিদ্ধান্তও নিয়ে নিতে পারতাম।’ এই কঠিন পরিস্থিতি একমাত্র বুঝতে পেরেছিলেন ইরা খান। ‘দাহাড়’ ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদে তাদের বন্ধুত্ব তৈরি হয়। ইরা-ই প্রথম বিজয়কে সজাগ করে বলেন যে, তিনি মানসিক অবসাদে ভুগছেন। সঠিকভাবে নিজেকে চালনা না করতে পারলে বড় ধরনের সমস্যায় পড়তে হবে।

এরপর ইরা নিজেই বিজয়কে তার অনলাইন যোগব্যায়ামের ক্লাসে নিয়মিত অংশ নিতে শুরু করার পরামর্শ দেন। ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন বিজয়। জীবনের এই নতুন মোড় আনার ক্ষেত্রে ইরা খানের বিরাট এক ভূমিকা রয়েছে বলে মনে করেন অভিনেতা বিজয় ভার্মা। 

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন