• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ২১:১৫
অ+
অ-
‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি’

‘আমি আন্তরিকভাবে দুঃখিত’ সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট দিয়েই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। প্রথম দেখায় এটিকে সাধারণ ক্ষমা চাওয়ার বার্তা মনে হলেও, আসলে এর ভেতরের গল্প সম্পূর্ণ ভিন্ন। 

বিজ্ঞাপন

এটি এখন এক নতুন ট্রেন্ড, যেখানে নিজেদের সাফল্য ও জনপ্রিয়তাকেই মজার ছলে তুলে ধরছেন তারকারা। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিটি সেক্টরের সফল ব্যক্তিরাই যেন এক নতুন ধারায় গা ভাসিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি জারি করে অনেকে ‘ক্ষমা’ চাইছেন।

তবে এই ‘ক্ষমা’র আড়ালে কৌশলে তুলে ধরা হচ্ছে নিজেদের অপ্রতিরোধ্য দক্ষতা ও তুমুল জনপ্রিয়তা। সেই তালিকায় এবার যুক্ত হলেন এই গায়িকা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইমন যে ছবিটি পোস্ট করেছেন, তাতে বড় বড় অক্ষরে লেখা, ‘আমরা দেখতে পাচ্ছি ইমন চক্রবর্তীর সাম্প্রতিকতম পারফরম্যান্স, গান শ্রোতাদের ভীষণ মুগ্ধ করেছে। অজান্তেই এই গান গেয়ে চলেছেন সকলে। 

আরও পড়ুন
১২ বছর পর আসছে ‘রাউডি রাঠোরের’ সিক্যুয়েল
অবসাদে ভুগছিলেন বিজয়, দুঃসময়ে পাশে দাঁড়ান কে?
অমিতাভের সঙ্গে শাকিবের ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ

বিজ্ঞাপন

‘সুন্দর পরিবেশনা থেকে শুরু করে স্টেজে অসাধারণ পাওয়ার প্যাকড মুহূর্ত, মানুষের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। আমরা অল্প সময়ের মধ্যে হয়তো বেশি সুন্দর সুন্দর গান উপহার দিয়ে ফেলেছি।’

এই বিবৃতিতে গায়িকার টিমের পক্ষ থেকে আরও লেখা হয়, ‘আমরা বুঝতে পারছি, আমাদের কারণে আপনাদের চোখের কোণ ভিজেছে, লিভিং রুমে হঠাৎ করে সবাই গান গাইতে শুরু করে দিচ্ছেন। তাই আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এইভাবে অফুরান ভালোবাসার মাধ্যমে আপনাদের মনে জায়গা করে নেওয়ার জন্য। কিন্তু সত্যি বলতে, আমরা এখনই এটা থামাবো না।’

তবে শুধু ইমন চক্রবর্তী নন, বিগত কয়েক মাস ধরে এই অভিনব কায়দায় নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে দেখা গিয়েছে ভারতের শিল্পগোষ্ঠী রিলায়েন্স থেকে শুরু করে আদানি গ্রুপ সকলকেই। 

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইমন চৌধুরীসংগীতাঙ্গন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল