• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘কাকাবাবু’র গোয়েন্দাগিরি দেখতে অপেক্ষা বাড়ল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ০৯:১৩
অ+
অ-
‘কাকাবাবু’র গোয়েন্দাগিরি দেখতে অপেক্ষা বাড়ল

সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘কাকাবাবু’-এর ভক্তদের জন্য খানিকটা দুঃসংবাদই বটে। ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির নতুন চলচ্চিত্র ‘বিজয়নগরের হীরে’ আসছে বড়দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। ফলে  গোয়েন্দা ‘কাকাবাবু’কে পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা দিন। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার (১৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ছবিটির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। এই ছবিতে নতুন পরিচালকের হাতে থাকলেও, বরাবরের মতো ‘কাকাবাবু’ চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। আর আনুষ্ঠানিকভাবে নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের ২৩ জানুয়ারি।

আরও পড়ুন
সবাই আমাকে প্রোডাক্ট করে তুলেছিল : প্রসেনজিৎ
প্রসেনজিতকে শুভেচ্ছাবার্তায় কী বললেন অমিতাভ?
প্রসেনজিৎ পা ছুঁতে চেয়েছেন, এটা পুরস্কারের থেকে কম কী : চঞ্চল 

বহুল প্রতীক্ষিত এই ছবিটি নির্মাণ করেছেন চন্দ্রাশিস রায়। এর আগে ‘কাকাবাবু’ সিরিজের প্রথম তিনটি সিনেমা পরিচালনা করেছিলেন সৃজিত মুখার্জি। তবে এবারের কিস্তিতে পরিচালকের আসনে পরিবর্তন এলেও ‘কাকাবাবু’ চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তার সহকারী ‘সন্তু’ চরিত্রে আরিয়ান ভৌমিকই অভিনয় করছেন।

বিজ্ঞাপন

এসভিএফ এবং এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিতে সন্তু ছাড়াও ‘কাকাবাবুর’ সঙ্গী হিসেবে আরও কয়েকটি নতুন চরিত্র যুক্ত হচ্ছে। দর্শকরা এবার জোজো, রিঙ্কু ও রঞ্জনার মতো চরিত্রদেরও কাকাবাবুর অভিযানে দেখতে পাবেন।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টালিউডটালিগঞ্জপ্রসেনজিৎ চ্যাটার্জিসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

অভিনেতা তমাল মারা গেছেন

অভিনেতা তমাল মারা গেছেন

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ