• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

শাকিবের সিনেমায় ‘অ্যালেন স্বপন’, কোন চরিত্রে থাকছেন অভিনেতা?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২৫
অ+
অ-
শাকিবের সিনেমায় ‘অ্যালেন স্বপন’, কোন চরিত্রে থাকছেন অভিনেতা?

সিরিজ থেকে জনপ্রিয়তা পাওয়া চরিত্র ‘অ্যালেন স্বপন’ যেন নাসির উদ্দিন খানের বিশেষ পরিচয় হয়ে গেছে। ভিন্নধর্মী চরিত্র আর অনবদ্য অভিনয়ের জন্য ইতোমধ্যেই দর্শকের বিশেষ পছন্দের তালিকায় এই অভিনেতা। চমক হলো, সিনেমা-সিরিজের নিয়মিত এই অভিনেতাকে দেখা যাবে শাকিব খানের আসন্ন সিনেমায়। ঈদুল ফিতরের বড় প্রজেক্ট ‘প্রিন্স’-এ দেখা যাবে অভিনেতাকে। 

বিজ্ঞাপন

এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন নাসির উদ্দিন খান। জানা গেছে, ‘প্রিন্স’-এ নাসির উদ্দিন খান থাকছেন নেতিবাচক চরিত্রে। তবে প্রচলিত খলচরিত্র নয়; বরং কাহিনিতে গভীরভাবে প্রোথিত, বুদ্ধিদীপ্ত ও কূটকৌশলী একটি চরিত্র, যার কারণে বারবার জটিলতায় পড়বে খোদ নায়কও।

এ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ। এক বার্তায় তিনি বলেছেন, ‘প্রচলিত ভিলেন নয়। পুরো অ্যাকশন-ড্রামা ধাঁচের গল্পে নাসির ভাইয়ের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। কাহিনির মোড় ঘোরানোর বড় দায়িত্ব তার ওপর।’

আরও পড়ুন
শাকিবের যে সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটিতে
শাকিবের ‘পাইলট’ লুকে নেটমাধ্যমে শোরগোল
শাকিবকে নিয়ে বিয়ের দিনের অজানা কথা শোনালেন বুবলী

বিজ্ঞাপন

সিনেমাটি নিয়ে আরও নতুন খবর, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং; শুটিংয়ের প্রথম দিনই প্রকাশ করা হবে তার নতুন লুক।

এদিকে শাকিব খানের বিপরীতে থাকছেন তাসনিয়া ফারিণ ও ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও একজন রয়েছে, যার নাম এখনও প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। 

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খানঢালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

রাক্ষসে চরম ভায়োলেন্স লুকে সিয়াম

রাক্ষসে চরম ভায়োলেন্স লুকে সিয়াম

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি