• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫
অ+
অ-
লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ছোট ও বড় পর্দায় কাজ করা জনপ্রিয় অভিনেতা তিনু করিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত বুধবার (৩ ডিসেম্বর) শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন। তিনি জানান, গত ২৪ নভেম্বর থেকে তিনু করিম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নওশিন জানান, গত ৮ নভেম্বর অভিনেতা তিনু করিম বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। 

সেখানেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমতে থাকলে ২৪ নভেম্বর তাকে দ্রুত ঢাকায় আনা হয়। এরপর তাকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

আরও পড়ুন
ইলন মাস্ককে ‘অভিযোগ’ জানালেন অনুপম খের 
বক্স অফিসে ধুরন্ধর কত আয় করতে পারে 
ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা ভিকির 

বিজ্ঞাপন

গত দুই দিন আগে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে হাসপাতালের কেবিনে স্থানান্তরিত করা হয়েছিল।

বুধবার (৩ ডিসেম্বর) হঠাৎ করেই তার রক্তচাপ ও সুগার লেভেল অনেক কমে যায়, যার ফলে তিনি জ্ঞান হারান। তাৎক্ষণিকভাবে তাকে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় তার অভিনয় জীবনের অভিষেক ঘটে। এরপর দীর্ঘ দুই যুগ ধরে তিনি অভিনয় জগতে কাজ করছেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় নাম লেখান তিনি। এ ছাড়া ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’-সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপনে তিনি তার অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন