• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

ট্রাইব্যুনাল-এ চার নায়িকা, থাকছেন কে কে?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১
অ+
অ-
ট্রাইব্যুনাল-এ চার নায়িকা, থাকছেন কে কে?

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’। নতুন খবর, শুটিংয়ের ৭৫ শতাংশ শেষ হয়েছে; সবকিছু ঠিক থাকলে আসছে রোজার ঈদেই মুক্তি পাবে ছবিটি। 

বিজ্ঞাপন

গত মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পরিচালক রায়হান খান জানান, ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সে সময় ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিলেন। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’। এই সিনেমায় তুলে ধরা হয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন।

পরিচালকের ভাষ্য, ছবিটি একেবারেই ভিন্ন আঙ্গিকে নির্মাণ করা হচ্ছে। বাকি কাজ শিগগিরই শেষ করা হবে। বলেন, ‘ঈদে মুক্তির লক্ষ্য নিয়েই কাজ এগোচ্ছে। তবে পোস্ট-প্রডাকশনের প্রয়োজনে সময় বাড়ানোও হতে পারে।’

আরও পড়ুন
মার্ডার-মিস্ট্রি সিনেমায় সজলের নায়িকা অপু
আরিফিন শুভর সঙ্গে আলোচিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী
দেশ ছাড়ছেন কেন শিল্পীরা— জানালেন মিশা সওদাগর

বিজ্ঞাপন

আগে শুধু নুসরাত ফারিয়ার নাম জানা গেলেও এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে পুরো টিম। ছবিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করছেন ফারিয়া; লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করা চরিত্রটি মামলার আসামিপক্ষের হয়ে লড়বেন। 

এ ছাড়াও অভিনয়ে থাকছেন, তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

কনসার্টে গান থামাতে বাধ্য হলেন হানি সিং

কনসার্টে গান থামাতে বাধ্য হলেন হানি সিং

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’