• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

নায়িকা হওয়ার লালসা আমার নেই : অহনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০
অ+
অ-
নায়িকা হওয়ার লালসা আমার নেই : অহনা

দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন ওপার বাংলার অভিনেত্রী অহনা দত্ত। মাস ছয়েক আগে মা হয়েছেন এই অভিনেত্রী, তাই 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে 'মিশকা সেন'-এর মতো আলোচিত খলনায়িকার চরিত্রে দর্শক তাকে দেখতে পাওয়া যায়নি। মেয়ের বয়স ছয় মাস পেরোতেই আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

তবে এবার তার প্রত্যাবর্তনের চরিত্রটি কেমন হবে, সেই কৌতূহল ছিল দর্শকদের মনে। ইতোমধ্যেই তার নতুন ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'-এর প্রোমো মুক্তি পেয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে, এবারও কি অহনাকে কোনো নেতিবাচক বা খলনায়িকার ভূমিকায় দেখা যাবে?

আরও পড়ুন
এআই যতই ভালো করুক, আসল অনুভূতি মানুষেরই : ডিক্যাপ্রিও
নতুন গল্প সাজিয়ে আসছে নিরব-পরীমণির ‘গোলাপ’
বোনদের পৈতৃক সম্পত্তি বঞ্চনার অভিযোগ, জবাব দিলেন ডিপজল

সম্প্রতি এ বিষয়ে অভিনেত্রী অহনা দত্ত বলেন, ‘সত্যি কথা বলতে এখনও পর্যন্ত যা শুট করেছি, তাতে আমার তেমন কিছু মনে হয়নি। চরিত্রটি সম্পর্কে ভালো করে ব্রিফিং নেই আমার কাছে, আরও কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে।’

বিজ্ঞাপন

তার কথায়, ‘মুখ্য চরিত্র না হলে ধারাবাহিক করব না, এমনটা কখনও ভাবিনি। তাছাড়া নায়িকাদের অনেক চাপ থাকে। মেয়েকে রেখে অত চাপ আমি হয়তো নিতে পারব না। তাই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।

নায়িকা হওয়ার লালসা আমার নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটা নির্দিষ্ট সময়ে আমাকে বাড়ি ফিরতেই হবে। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। নামভূমিকা নিয়ে আমার কোনো লালসা নেই।’

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টালিগঞ্জটালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

অভিনেতা তমাল মারা গেছেন

অভিনেতা তমাল মারা গেছেন

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ