• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘ধুরন্ধর’ নিয়ে যা বললেন হৃতিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৫
অ+
অ-
‘ধুরন্ধর’ নিয়ে যা বললেন হৃতিক

বলিউড অভিনেতা হৃতিক রোশান সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট দিয়েছেন। বক্স-অফিসে তোলপাড় করা এই ছবির রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপত্তি তুলেছেন হৃতিক। যার জেরে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

‘ধুরন্ধর’ ছবিটি ব্যাপক সাফল্য পেলেও এর বিতর্কিত বিষয়বস্তু নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। এর মাঝেই হৃতিকের মন্তব্য নতুন করে সেই বিতর্কের আগুন উসকে দিল। নিজের পোস্টে অভিনেতা ছবির নির্মাণশৈলীর উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তিনি লেখেন, ‘আমি ছবি ভালোবাসি। আমি তাদের ভালোবাসি, যারা ছবির গল্পকেই সবটা নিয়ন্ত্রণ করতে দেয়। ‘ধুরন্ধর’ তেমনই একটি ছবি। যেভাবে গল্প বলা হয়েছে, তা সত্যিই দারুণ। একেই বলে সিনেমা।’

আরও পড়ুন
দ্বিতীয় সন্তান হারানোর স্মৃতিতে কাতর গোবিন্দ-সুনীতা
প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে : ভাবনা 
আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান

বিজ্ঞাপন

ছবিতে উপস্থাপিত রাজনীতির সঙ্গে নিজের দ্বিমত পোষণ করে তিনি স্পষ্ট জানান, ‘আমি হয়তো ছবির রাজনীতির সঙ্গে সহমত নই। চিত্রনির্মাতা হিসেবে আমাদের কিছু দায়িত্ববোধ থাকে সারা বিশ্বের নাগরিকের কাছে, সেই বিষয়েও আমি তর্ক করতে পারি।’

‘কিন্তু এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, সিনেমার ছাত্র হিসেবে এই ছবির নির্মাণ থেকে আমি অনেক কিছু শিখেছি। অসাধারণ!’

হৃতিকের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র কটাক্ষ। একজন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘হৃতিকের এই মন্তব্য কেউ কেউ সমর্থন করতেই পারেন, তাকে বিরাট সাহসীও বলতে পারেন। কিন্তু আসলে এই মন্তব্য করে দেশের অধিকাংশ মানুষের চোখে নিজেকে উনি ছোট করলেন।’

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হৃতিক রোশানচলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু