• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

সৌদি উৎসবে দর্শকদের সুখবর দিলেন জনি ডেপ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭
অ+
অ-
সৌদি উৎসবে দর্শকদের সুখবর দিলেন জনি ডেপ

হলিউডের সাড়া জাগানো অভিনেতা জনি ডেপের ভক্তদের জন্য এবার এক বড় সুখবর। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকেই সেই আনন্দের খবর দিলেন এই তারকা। 

বিজ্ঞাপন

মূলত, কালজয়ী রুশ সাহিত্যিক মিখাইল বুলগাকভ-এর বিখ্যাত উপন্যাস ‘দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটা’-র প্রথম ইংরেজি ভাষার সিনেমা অভিযোজন প্রযোজনা করতে চলেছেন জনি ডেপ। এই নতুন প্রকল্পের ঘোষণার মাধ্যমে সিনে ভক্তদের দারুণ এক উপহার দিতে চলেছেন ‘পাইরেটস অফ ক্যারিবিয়ান’ খ্যাত এই অভিনেতা। 

স্থানীয় সময় গত বুধবার রেড সি এর মঞ্চে প্রযোজকদের নিয়ে হাজির হন জনি ডেপ। সেখানে চট করেই দেন এই ঘোষণা; যা এখন সিনেমহলে বেশ আলোচনায়।

আরও পড়ুন
কেঁদে ফেললেন জনি ডেপ
জনি ডেপের সিনেমা নিয়ে ক্ষুব্ধ অ্যাম্বার ভক্তরা
অন্তঃসত্ত্বা জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড

বিজ্ঞাপন

তারা জানিয়েছে, রুশ সাহিত্যের এই ক্লাসিক গল্পটি নিয়ে নতুন আঙ্গিকে কাজ করা হবে। তবে এই ছবিতে আলাদা করে কোনো পরিচালককে যুক্ত করা হয়নি। এছাড়াও ডেপের নিজস্ব প্রযোজনা সংস্থা ইন ডট টু ফিল্ম এই সিনেমার কাজ করছে।

তবে জনি ডেপ শুধু প্রযোজকের ভূমিকায় নন, কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করতে পারেন বলেও আভাস পাওয়া গেছে। 

ডেপের সাথে সহ-প্রযোজক হিসেবে থাকছেন স্বতলানা ডালি, যিনি তার আগের ছবি ‘জেন দু ব্যারি’র নির্বাহী প্রযোজক ছিলেন, আরও থাকছেন গ্রেস লোহ। এছাড়া স্টিফেন ডয়েটার্স ও স্টিফেন মালিট এবং ট্রিবিউন পিকচার্সও প্রযোজনায় যুক্ত।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছেড়ে দিতে চেয়েছিলেন ইন্ডাস্ট্রি, হাতে এলো অস্কারের ট্রফি

ছেড়ে দিতে চেয়েছিলেন ইন্ডাস্ট্রি, হাতে এলো অস্কারের ট্রফি

বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও!

বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও!

অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান, অতঃপর...

অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান, অতঃপর...

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো