• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বাবা হলেন অপূর্ব, লিখলেন— ‘আলহামদুলিল্লাহ’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩
অ+
অ-
বাবা হলেন অপূর্ব, লিখলেন— ‘আলহামদুলিল্লাহ’

সুসংবাদ দিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কন্যাসন্তানের বাবা হলেন তিনি। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করেন এই অভিনেতা। 

বিজ্ঞাপন

অপূর্ব তার পোস্টে নবজাতক কন্যার একটি হাত ধরে থাকা ছবি যুক্ত করেন। কন্যার নাম রাখা হয়েছে আনায়া। কন্যা এবং তার মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। জানা যায়, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

উচ্ছ্বাস প্রকাশ করে অপূর্ব তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের কন্যার আগমনের খবর জানাতে। স্বাগতম, প্রিয় আনায়া!’

আরও পড়ুন
ছেলেকে নিয়ে নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ অপূর্ব, নিলেন আইনি ব্যবস্থা
অপূর্বকে জড়িয়ে ধরে ছেলে আয়াশের কান্না

বিজ্ঞাপন

অপূর্ব আরও লেখেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন জিয়াউল ফারুক অপূর্ব। বিয়ের চার বছর পর এই দম্পতির কোলজুড়ে কন্যাসন্তানের জন্ম হলো।

এর আগে অপূর্ব ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন এবং ২০২০ সালে সেই সংসারের বিচ্ছেদ ঘটে। অপূর্ব ও অদিতির ঘরে জায়ান ফারুক আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে। শাম্মার আগে অপূর্ব অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন, তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জিয়াউল ফারুক অপূর্বসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের