• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘রুনা-জয়া এভাবে ছবি না তুললেও পারেন’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:০৯
অ+
অ-
‘রুনা-জয়া এভাবে ছবি না তুললেও পারেন’

অভিনেত্রী জয়া আহসান ও রুনা খানের ফটোশুট ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা নতুন নয়। এবার তাদের কিছু ছবিকে ঘিরে নিজের মতামত প্রকাশ করলেন অভিনেত্রী ফারজানা চুমকি। একটি ইউটিউব অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন। 

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে নিজের শারীরিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে ফারজানা চুমকি বলেন, ‘ওজন বেড়ে যাওয়ার কারণে আমি ফটোশুট করিনি। কাজ করেছি, কিন্তু ক্যামেরার সামনে আলাদা করে ফটোশুট করার মানসিকতা তখন ছিল না।’

এ সময় উপস্থাপক ওজন কমানোর প্রসঙ্গে উদাহরণ হিসেবে অভিনেত্রী রুনা খান-এর নাম উল্লেখ করেন। উত্তরে চুমকি বলেন, ‘রুনা খানের বিষয়টা আলাদা। উনি খুব ডেডিকেটেড ছিলেন। ওনার লক্ষ্যই ছিল ওজন কমানো, নিজেকে ফিট করা এবং ফটোশুট করা। আমার মধ্যে সেই রকম চেষ্টা ছিল না, তাই আমি পারিনি।’

অভিনেত্রী ফারজানা চুমকি

বিজ্ঞাপন

আরও পড়ুন
তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান
মডেলিং ঘরে-বাক্সে বন্দি রাখার জন্য না, সবাই দেখবে : রুনা খান
আমরা কচি খুকি নই, বয়স হয়েছে : রুনা খান

তিনি আরও জানান, বয়স ও পারিবারিক বাস্তবতাও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বলেন, ‘আমার বয়স হয়েছে, ছেলে বড় হয়েছে। আমি যদি ফটোশুট করি, সেটা আমার মতো করেই করব।’

জয়া আহসান ও রুনা খানের ফটোশুট নিয়েও নিজের অনুভূতি জানান ফারজানা চুমকি। তার ভাষায়, ‘আমি রুনা খানের ওপর ঈর্ষান্বিত নই। তবে কিছু ছবি দেখলে মনে হয়; এগুলো না করলেও পারতেন। আমি ওনার অভিনয়ের বড় ভক্ত।’

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জয়া আহসান-কে নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, ‘জয়া আপার অনেক ছবি খুব সুন্দর লাগে, আবার কিছু ছবি দেখে ভালো লাগে না। আমরা জয়া আপাকে সাধারণত শালীন একটি ইমেজে দেখে অভ্যস্ত। তাই হঠাৎ কিছু ভিন্নধর্মী ছবি দেখলে সেটি আমাদের কাছে একটু ধাক্কার মতো লাগে।’

উল্লেখ্য, জয়া আহসান ও রুনা খান দুজনই অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে সক্রিয়। তাদের ফটোশুট ও অনলাইন উপস্থিতি প্রায়ই আলোচনার জন্ম দেয়, যা নিয়ে বিনোদন অঙ্গনে ভিন্ন ভিন্ন মতামত উঠে আসে।

এদিকে চুমকির এই সাক্ষাৎকারের বক্তব্যকে অনেকে অতিরঞ্জিত করেও মন্তব্যও করেছেন সামাজিক মাধ্যমে। তা নজরে আসে অভিনেত্রীর। সেখানে চুমকির বক্তব্যকে বিকৃত করে উল্লেখ করা হয়, ’জয়া আহসান আর রুনা খানকে নিয়ে ফারজানা চুমকি বললেন, এই আপুরা এই বয়সে এগুলা কেন করেন বুঝিনা।’

এ নিয়ে এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন চুমকি। লেখেন, আমি কাউকে নিয়ে এভাবে কথা বলিনি। জয়া আপা আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। রুনা আমার ছোট বোনের মতো ওর অভিনয় এর ভক্ত আমি। কাউকে আমি ছোট করে কথা বলি নি। আপনারা কেন এভাবে লেখেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথাসোশ্যাল মিডিয়াজয়া আহসানরুনা খান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন