• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘অনুষ্ঠানে কখনো খাবার খাই না’ 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪
অ+
অ-
‘অনুষ্ঠানে কখনো খাবার খাই না’ 

চলছে বিয়ের জমজমাট মৌসুম। সাজসজ্জা, গয়না এবং আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি এই সময়ের অন্যতম প্রধান আকর্ষণ হলো নানা স্বাদের সুস্বাদু খাবার। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ মানেই ভোজনরসিকদের কাছে ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে খাওয়ার মহা-সুযোগ। কিন্তু বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহরের কাছে এই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তিনি নাকি আজ পর্যন্ত কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে একবারও খাবার খাননি!

বিজ্ঞাপন

সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে অভিনেত্রী কৃতি খরবন্দা এবং অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলছিলেন করণ জোহর। আলোচনা শুরু হয় মূলত করণ জোহরের এক প্রশ্ন দিয়ে। তিনি কৃতি ও পুলকিতের কাছে জানতে চেয়েছিলেন, তাদের বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কী ছিল? মুহূর্ত দেরি না করে এই তারকা দম্পতি উত্তর দেন, ‘ভালো ও সুস্বাদু খাবার।’ 

আরও পড়ুন
অবকাশ যাপনে কোথায় গেছেন মেহজাবীন?
এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা
মিকি মাউসকে জীবন্ত করতে ডিজনির বিলিয়ন ডলারের চুক্তি

এরপরই স্বাভাবিকভাবে বিয়েবাড়ির জমকালো ভোজ নিয়ে কথা চলতে থাকে। যেখানে সাধারণত নিমন্ত্রিতরা ঘুরে ঘুরে অন্তত দু’টি পদ ভালো করে চেখে দেখেন। কিন্তু করণ জোহর নিজের প্রসঙ্গে জানান সম্পূর্ণ বিপরীত কথা। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিয়ে কিংবা যেকোনো অনুষ্ঠানে আমি কখনো খাবার খাই না। খাবারের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এটা আমার খুব অস্বস্তির কারণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট হাতে খাবার খেতে আমার একেবারেই ভালো লাগে না। তাই আমি কখনও বিয়ে বাড়িতে খাই না।’

উল্লেখ্য, করণ জোহর তার নির্মিত সিনেমাগুলোতে বিয়েকে ভিন্নভাবে উপস্থাপন করেন। তার ছবিতে বিয়ের দৃশ্য মানেই জমকালো রঙিন পোশাক, আবেগঘন মুহূর্ত এবং নাটকীয়তার মিশেল। এমনকি, কিছুদিন আগেই শিল্পপতি রাজু মান্টেনার কন্যা নেত্রা মান্টেনার বিয়ের অনুষ্ঠানে তাকে সঞ্চালনা করতেও দেখা গিয়েছিল। 

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা