• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

হাসপাতালে ভর্তি কিরণ রাও

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ২১:০২
অ+
অ-
হাসপাতালে ভর্তি কিরণ রাও

বলিউড পরিচালক ও অভিনেতা আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তড়িঘড়ি অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে ভাগ করেছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হাসপাতাল থেকে কিছু ছবি পোস্ট করেছেন কিরণ। 

বিজ্ঞাপন

ছবিতে দেখা যায়, তার কব্জিতে হাসপাতালের ট্যাগ বাঁধা, যেখানে নাম লেখা রয়েছে ‘কিরণ আমির রাও খান’। অন্য একটি ছবিতে দেখা যায় তার ঠোঁট বেশ ফুলে গিয়েছে।  কিরণ জানান, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা অ্যালার্জির কারণে তার ঠোঁটের এই অবস্থা হয়েছিল।

আরও পড়ুন
মানবিক হলেই অনেক কিছু বদলে যেতে পারে : পিয়া জান্নাতুল
‘প্রলয়’ ঘটাবেন রণবীর-আলিয়া
কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন

তবে হাসপাতালেও বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে এই পরিচালককে। নিজের অসুস্থতা প্রসঙ্গে কিরণ রাও লিখেছেন, ‘আমি ২০২৬ সালকে উদযাপন করার জন্য একদম প্রস্তুত ছিলাম। কিন্তু আমার অ্যাপেন্ডিক্স আমাকে মনে করিয়ে দিল, এবার একটু ধীরে চলার প্রয়োজন এসেছে। আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।’ 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চিকিৎসকদের তৎপরতায় অস্ত্রোপচারের মাধ্যমে তার অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়েছে এবং সেটি কীভাবে সম্পন্ন হয়েছে তা তিনি টেরই পাননি।

ফোলা ঠোঁট নিয়ে মজা করে কিরণ লেখেন, ‘অ্যালার্জির কারণে ঠোঁট এমনভাবে ফুলে গিয়েছিল যে বন্ধুরা দেখে হাসাহাসি করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি আবার স্বাভাবিক হয়ে গেছে।আমি এখন বাড়ি ফিরেছি। আশা করছি ২০২৫-এর মতো ২০২৬ সালটিও আমার প্রতি দয়ালু হবে।’

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

সত্য আনলেন পূজা চেরি, জানালেন—  ডিভোর্স চান না

সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু