• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বক্স অফিসে কত আয় করল ‘প্রজাপতি ২’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ২২:৪৭
অ+
অ-
বক্স অফিসে কত আয় করল ‘প্রজাপতি ২’

বক্স অফিসে দেব মানেই যে সাফল্যের গ্যারান্টি, সেই চেনা সমীকরণ আবারও প্রমাণিত হলো। বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়া দেবের বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’ নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা ছিল, তার প্রতিফলন দেখা গেল আয়ের অংকেও। মুক্তির প্রথম তিন দিনেই ছবিটি বক্স অফিসে বড়সড় চমক দেখিয়েছে।

বিজ্ঞাপন

স্যাকনিল্কের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত বৃহস্পতিবার (বড়দিন) থেকে শনিবার পর্যন্ত মাত্র তিন দিনেই ‘প্রজাপতি ২’-এর মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ রুপি। মুক্তির প্রথম দিন অর্থাৎ বড়দিনেই ছবিটি ৮২ লাখ রুপির ওপেনিং পায়। 

এরপর শুক্রবার ৩২ লাখ এবং শনিবার ৪৩ লাখ রুপির ব্যবসা করেছে দেবের এই সিনেমা। ধারণা করা হচ্ছে, রবিবারের আয় যোগ হলে এই অংক আরও কয়েক ধাপ এগিয়ে যাবে।

আরও পড়ুন
হাসপাতালে ভর্তি কিরণ রাও
মানবিক হলেই অনেক কিছু বদলে যেতে পারে : পিয়া জান্নাতুল
‘প্রলয়’ ঘটাবেন রণবীর-আলিয়া

বিজ্ঞাপন

লড়াইতে পিছিয়ে শুভশ্রী-সৃজিত অন্যদিকে, ‘প্রজাপতি ২’-কে কড়া টক্কর দিতে নেমেছিলেন দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাদের বিগ বাজেট ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ প্রচারণায় সাড়া ফেললেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। 

স্যাকনিল্কের হিসেব বলছে, গত তিন দিনে এই ছবির মোট সংগ্রহ মাত্র ৩১ লাখ রুপি- যা দেবের ছবির একদিনের সর্বনিম্ন আয়ের থেকেও কম। ছবিটির তিন দিনের আয় ছিল যথাক্রমে ১৮ লাখ, ৬ লাখ ও ৭ লাখ রুপি।

মিতিন মাসির অবস্থা লড়াইয়ে পিছিয়ে নেই টলিউড কুইন কোয়েল মল্লিকও। তার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মিতিন মাসি’ সিরিজের নতুন কিস্তি ‘একটি খুনীর সন্ধানে’ মুক্তি পেয়েছে একই দিনে। তিন দিনে এই ছবিটি আয় করেছে ৩৪ লাখ রুপি। যা শুভশ্রীর ছবির চেয়ে কিছুটা বেশি হলেও দেবের আয়ের ধারেকাছেও পৌঁছাতে পারেনি।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্রদেববক্স অফিস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি