• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬
অ+
অ-
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পেয়েছে তার অভিনীত বহুল আলোচিত কাজ ‘সাবা’। এই সিনেমাটি নিয়ে ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে একটি আবেগঘন ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন মেহজাবীন।

বিজ্ঞাপন

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে মেহজাবীন জানান, ‘সাবা’ কোনো সাধারণ গল্প নয়; এটি মানুষের জীবনের গভীরে লুকিয়ে থাকা নানা অনুভূতির সংমিশ্রণ। তিনি লিখেছেন, ‘সাবা গল্পটি মূলত মানুষের সুখী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অপরাধবোধ, স্বাধীনতা, দায়িত্ব, ভালোবাসা এবং সামান্য ঘৃণাকে ঘিরে।’

আরও পড়ুন
‘সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে’
বিমানবন্দরে বিপাকে থালাপতি বিজয়
অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন

বর্তমানে শীতের আমেজ আর ছুটির মৌসুম চলছে। এই অলস সময়টাকে আরও আনন্দময় করে তুলতে মেহজাবীন দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘ছুটির এই সময় আর শীতের দিনগুলোতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে বসে হইচই-এ সাবা দেখুন।’

বিজ্ঞাপন

দর্শকদের প্রতি আত্মবিশ্বাসের সুর ফুটিয়ে তুলে এই অভিনেত্রী আরও বলেন, ‘এই গল্প আপনার মনকে উষ্ণ করে রাখবে।’

উল্লেখ্য, ‘সাবা’ সিনেমাটি নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল। এতে মেহজাবীনের পাশাপাশি আরও অনেক দক্ষ অভিনয়শিল্পী কাজ করেছেন। জীবনঘনিষ্ঠ গল্পের সাবলীল উপস্থাপনের কারণে মুক্তির পর থেকেই ওটিটিতে দর্শকনন্দিত হচ্ছে কাজটি। মেহজাবীনের এই পোস্টের পর অনুরাগী ও দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে নতুন করে কৌতূহল দেখা দিয়েছে।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেহজাবীন চৌধুরীসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিও বাংলাদেশকে কষ্ট দেব—  রাশিয়ান মডেল মনিকা

আমিও বাংলাদেশকে কষ্ট দেব— রাশিয়ান মডেল মনিকা

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

ফুল বাগানে গ্ল্যামারাস লুকে মিমি

ফুল বাগানে গ্ল্যামারাস লুকে মিমি

মঞ্চে হঠাৎ কান্না শুরু সুনিধি চৌহানের, থামিয়ে দিলেন গান

মঞ্চে হঠাৎ কান্না শুরু সুনিধি চৌহানের, থামিয়ে দিলেন গান