• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৮
অ+
অ-
পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে আছেন বিষণ্ণতায়। তবে কোনো সিনেমার স্ক্রিপ্ট বা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নয়, বরং পড়াশোনায় অকৃতকার্য হওয়াটাই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ব্যর্থতার কথা স্মরণ করে আবারও চোখের জল ফেলেছেন এই মার্কিন তারকা। জানা গেছে, আইন বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিম। আগে থেকেই কিছুটা আশঙ্কায় ছিলেন তিনি। পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় সেই আশঙ্কাই সত্যি হয়েছে। উত্তীর্ণ হতে পারেননি তিনি। 

গত ৭ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পর থেকেই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। বছর শেষের এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কিম জানান, তিনি বুঝতে পেরেছিলেন পরীক্ষা খুব একটা ভালো হয়নি।

আরও পড়ুন
বলিউডের অপেশাদারিত্ব নিয়ে সরব কাল্কি
এআই কাণ্ডে বিপাকে ভারতী সিং
‘কফি হাউস’-এর সেই আড্ডার ছোঁয়া এবার সিনেমায়

বিজ্ঞাপন

কিম বলেন, ‘পরীক্ষা দেওয়ার পরই মনে হয়েছিল খারাপ কিছু ঘটতে যাচ্ছে। কারণ প্রশ্নের উত্তরগুলো সেভাবে সাজাতে পারিনি। তবুও মনের কোণে আশা ছিল, হয়তো মিরাকল কিছু ঘটবে। কিন্তু বিকেলে ফল প্রকাশের পর দেখলাম আমার আশঙ্কাই সত্যি হয়েছে।’

সাক্ষাৎকারে কথাগুলো বলতে বলতে আবারও আবেগপ্রবণ হয়ে পড়েন কিম। তবে তার এই কঠিন সময়ে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন মা ক্রিস জেনার। কিমের পরিশ্রমের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কিম অনেক কষ্ট করেছিলেন। কিন্তু একই সময়ে টিভি শো-এর কাজ আর আইনের জটিল পড়া একসঙ্গে সামলানো সহজ ছিল না।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

‘সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবার সময় এসেছে’

‘সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবার সময় এসেছে’

‘বাবা মারা যাওয়ার পরে সব বদলে যায়’

‘বাবা মারা যাওয়ার পরে সব বদলে যায়’