• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘মেরি জিন্দেগি হে তু’ গানে মেতেছে নেটিজেনরা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬, ১৫:৫২
অ+
অ-
‘মেরি জিন্দেগি হে তু’ গানে মেতেছে নেটিজেনরা

বর্তমান সময়ের পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রির অন্যতম তারকা জুটি হানিয়া আমির-বিলাল আব্বাস খান। এই জুটির নতুন নাটক নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, এর ‘ওএসটি’ তথা টাইটেল সং ‘মেরি জিন্দেগি হে তু’ নিয়ে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। ক্লাসিক সুরকে নতুন আবহে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরেছেন জনপ্রিয় গায়ক আসিম আজহার।

বিজ্ঞাপন

মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই গানটি রেকর্ড পরিমাণ স্ট্রিমিংয়ের মাইলফলক স্পর্শ করেছে। এই গানের রেশ এখন সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও পৌঁছে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি নিয়ে নেটিজেনদের আগ্রহ আকাশচুম্বী। 

আরও পড়ুন
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
২০২৫ সালের সেরা ১০ পাকিস্তানি ড্রামা-ওএসটি
‘এহদ-এ-ওয়াফা’ থেকে ‘মীম সে মোহাব্বত’ আহাদের ৫ জনপ্রিয় ওয়েব সিরিজ

সম্প্রতি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)-এর গ্যালারিতেও বেজে উঠেছে এই ভাইরাল গানটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নেটিজেন বিষয়টি নজরে এনে লেখেন, ‘বাংলাদেশে বিপিএল খেলা চলাকালীন মেরি জিন্দেগি হে তু গানটি বেজেছে, আর সেই ভিডিও স্বয়ং হানিয়া আমির তার স্টোরিতে শেয়ার দিয়েছেন।’

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশি ভক্তদের এই উন্মাদনা এড়িয়ে যাননি হানিয়া। তিনি তার অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে বিপিএলের মাঠে গানটি বাজার সেই বিশেষ মুহূর্তের ভিডিওটি শেয়ার করেছেন। যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা বলছেন, আসিম আজহারের গায়কী আর নতুন ধাঁচের সংগীতায়োজন গানটিকে আলাদা উচ্চতা দিয়েছে। একদিকে ভক্তরা গানের সুরে মুগ্ধ, অন্যদিকে সমালোচকরাও এর নির্মাণশৈলীর প্রশংসা করছেন। সব মিলিয়ে ‘মেরি জিন্দেগি হে তু’ গানটি এখন দুই দেশের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানি নাটকসোশ্যাল মিডিয়াহানিয়া আমির

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী