• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

কাকে বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৯ জানুয়ারি ২০২৬, ১০:০৮
অ+
অ-
কাকে বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ?

ছোট পর্দায় বর্তমান সময়ের অন্যতম পরিচিত ও ব্যস্ত মুখ পার্থ শেখ। মডেলিং ও সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবার অভিনয়ের কোনো দৃশ্য নয়, বরং বাস্তব জীবনেই বসলেন বিয়ের পিঁড়িতে। 

বিজ্ঞাপন

দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তরুণ অভিনেতা। পার্থ ও সামিহার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকু। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতির একটি ছবি প্রকাশ করে তিনি শুভকামনা জানিয়েছেন। ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘নতুন জীবন সুন্দর হোক পার্থ শেখ।’

আরও পড়ুন
ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নর বিষয়ে মুখ খুললেন আমির খান
ডাবল অ্যালবাম ‘মহাশ্মশান’ নিয়ে ফিরল সোনার বাংলা সার্কাস
চমক নিয়ে ফের শুরু ‘কপিল শর্মা শো’

বিজ্ঞাপন

শেয়ার করা ছবিতে দেখা যায়, বর-বধু সাজে পার্থ ও সামিহা হাস্যোজ্জ্বল মুখে পোজ দিয়েছেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু। জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও গত দুই বছরে অভিনেতা হিসেবে বেশ ব্যস্ত সময় পার করছেন পার্থ শেখ। বিশেষ করে ওয়েব সিরিজ ‘কারাগার’-এ তার অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। 

এছাড়া নিয়মিত কাজ করছেন একক ও ধারাবাহিক নাটকে। পার্থের বিয়ের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই নবদম্পতি।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথাসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

আলিয়ার সম্পদের পরিমাণ কত?