• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

প্রযোজক হৃদয়বান হলে শাকিবের সঙ্গে সিনেমায় দেখা যাবে : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৯ জানুয়ারি ২০২৬, ১৬:০৯
অ+
অ-
প্রযোজক হৃদয়বান হলে শাকিবের সঙ্গে সিনেমায় দেখা যাবে : অপু বিশ্বাস

প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন; কথা বলেন তার নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে। এ সময় উঠে আসে শাকিব খান প্রসঙ্গ; তার সঙ্গে পুনরায় কাজের সম্ভাবনা নিয়েও মুখ খোলেন নায়িকা। 

বিজ্ঞাপন

ঢালিউডে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি হয়ে অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে তাদের সম্পর্কের জেরে পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি। তাই ভক্তদের দীর্ঘদিনের প্রশ্ন, আবারও কি এই জুটিকে পর্দায় দেখা যাবে?

এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস শাকিব খানের প্রশংসা করে বলেন, তিনি একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাকে নিয়ে বলার মতো নতুন কোনো ব্যাখ্যা নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই আপনাদের এই ইচ্ছার বিষয়ে বলতে চাই, যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তবে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।

শাকিব খান- অপু বিশ্বাস

বিজ্ঞাপন

আরও পড়ুন
ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস
রক্তাক্ত মুখে অপু বিশ্বাস, আলোচনায় ‘দুর্বার’ লুক
শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ বললেন অপু বিশ্বাস

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে অপু আরও যোগ করেন, আমি আর শাকিব মোট ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে।

এদিকে নিজের কামব্যাক চলচ্চিত্র ‘দুর্বার’ নিয়ে বেশ উচ্ছ্বসিত অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় এই থ্রিলারধর্মী সিনেমার ফার্স্ট লুক সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে অপুর রক্তমাখা মুখ এবং রহস্যময় চাহনি ভক্তদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে। দীর্ঘ ক্যারিয়ারে এমন দুর্ধর্ষ লুকে তাকে আগে কখনো দেখা যায়নি।

বিজ্ঞাপন

সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে অপু রহস্য বজায় রেখে বলেন, এই উত্তর আপাতত আমারও অজানা। যখন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তখনই দর্শকরা সব জানতে পারবেন।

বর্তমানে ‘দুর্বার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস। নির্মাতা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের বড় কোনো উৎসবে সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপু বিশ্বাসশাকিব খানঢালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, প্রেক্ষাগৃহে ফেরা হচ্ছে না অপুর

‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, প্রেক্ষাগৃহে ফেরা হচ্ছে না অপুর