• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

হলুদের সাজে দ্যুতি ছড়ালেন বুবলী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ১৩:২৬
অ+
অ-
হলুদের সাজে দ্যুতি ছড়ালেন বুবলী

স্টাইলিশ লুকের জন্য চিত্রনায়িকা শবনম বুবলীকে বরাবরই পছন্দ করেন ভক্তরা। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে নিজের নতুন কিছু ছবি প্রকাশ করে ফের আলোচনায় চলে এলেন নায়িকা। ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে তার এই উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের। 

বিজ্ঞাপন

ছবিগুলোতে বুবলীকে দেখা যায় একদম ভিন্ন এক আবহে। সাধারণত বিয়ে বাড়ির হলুদের আয়োজনে এমন করেই সাজেন মেয়েরা; সেই আবহেই এবার দেখা মিলল বুবলীকে। 

শবনম বুবলী। ছবি : ফেসবুক

বুবলীর পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি,  যাতে রয়েছে রঙিন সুতার নিখুঁত কারুকাজ। সঙ্গে পরেছেন বেগুনি রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ। সাজের পূর্ণতা দিতে তিনি বেছে নিয়েছেন হলুদ ও সাদা ফুলের গয়না; মাথায় ফুলের ‘মাং টিকা’ এবং কানে ফুলের দুল। সব মিলিয়ে এই লুকে প্রাণবন্ত দেখায় নায়িকাকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন
রাজকীয় লুকে চমকে দিলেন বুবলী
একটি সুন্দর দিন শুরু হয় সুন্দর মনোভাবে : বুবলী
ছেলেকে নিয়ে গাড়ির শোরুমে বুবলী, বললেন— আমাদের ছেলে ‘গাড়ি লাভার’

এছাড়াও, বুবলীকে একটি সুসজ্জিত দোলনায় বসে থাকতে দেখা যায়। দোলনাটি গাঁদা ফুল এবং লাল গোলাপ দিয়ে চমৎকারভাবে সাজানো ছিল। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রঙ হলো প্রকৃতির হাসি’।

এই ছবিগুলো প্রকাশের পর মন্তব্যঘরে ওঠে ভক্তদের প্রশংসার জোয়ার। ভক্তদের অনেকে নায়িকাকে ‘হলুদ পরী’ বলে আখ্যা দেন।  

বিজ্ঞাপন

শবনম বুবলী। ছবি : ফেসবুক

বর্তমানে বুবলী ব্যস্ত আছেন তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’ নিয়ে। সম্প্রতি এই সিনেমার ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোম্যান্টিক গানের শুটিং শেষ হয়েছে। গানটি এক টেকে (ওয়ান টেক) শুট করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমাটি আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বুবলীসোশ্যাল মিডিয়াঢালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী