• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

শুটিংয়ে রেকর্ড গড়ল ‘পিনিক’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ১৩:৫৩
অ+
অ-
শুটিংয়ে রেকর্ড গড়ল ‘পিনিক’

ঢাকাই চলচ্চিত্রে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং মাত্র এক টেকে সম্পন্ন করে রেকর্ড গড়ল ‘পিনিক’ সিনেমা। ‘আধাচাঁদ’ শিরোনামের এই রোম্যান্টিক গানটির মাধ্যমেই শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। গানটিতে পর্দায় রসায়ন জমিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক আদর আজাদ। 

বিজ্ঞাপন

পরিচালক জাহিদ জুয়েলের বিশেষ পরিকল্পনায় গানটির শুটিং শুরু হয়। টানা চার ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে গানটির কাজ শেষ করেন সংশ্লিষ্টরা। সিনেমার নির্বাহী প্রযোজক শিমুল খান জানান, দেশী সিনেমার ইতিহাসে এক টেকে শুট করা এটিই প্রথম কোনো গান। 

চিত্রগ্রাহক ইবাদ আলিম ও স্টেডিক্যাম অপারেটর কাউসারের কারিগরি দক্ষতায় গানটি নিপুণভাবে ধারণ করা হয়েছে। কোরিওগ্রাফার মোফাসসেল আলিফের নির্দেশনায় শুটিংয়ের আগে দিনভর মহড়া করেছিলেন প্রধান দুই অভিনয়শিল্পী।

আরও পড়ুন
হলুদের সাজে দ্যুতি ছড়ালেন বুবলী
আসছে আদর-বুবলীর ‘পিনিক’
‘পিনিক’ এর জন্য ভিন্ন পরিচয়ে বুবলী

বিজ্ঞাপন

এই অভিজ্ঞতাকে ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করে পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়িকা বুবলী। নায়ক আদর আজাদের মতে, সবার আন্তরিক সহযোগিতা ছাড়া এমন চ্যালেঞ্জিং কাজ সম্ভব ছিল না। পরিচালক জাহিদ জুয়েল জানান, গানটি শোনার পরই তিনি এমন ভিন্নধর্মী পরিকল্পনার সাহস করেছিলেন।

নারীপ্রধান গল্পের সাইকো থ্রিলার অ্যাকশন ধাঁচের সিনেমা ‘পিনিক’ প্রযোজনা করেছে ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট। জাহিদ আকবরের লেখা ও জিয়া রাজের কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন শান্ত শান। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে আগামী রোববার সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢালিউডবুবলী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক