• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

প্রাক্তন স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে হৃতিকের জন্মদিন উদযাপন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮
অ+
অ-
প্রাক্তন স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে হৃতিকের জন্মদিন উদযাপন

বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশানের জন্মদিন মানেই বিশেষ কিছু। তবে নিজের ৫২তম জন্মদিনে এক অন্যরকম নজির গড়লেন এই তারকা। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেছনে ফেলে এক ফ্রেমে ধরা দিলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজান খান এবং বর্তমান প্রেমিকা সাবা আজাদ। সোমবার (১২ জানুয়ারি) হৃতিকের এই বিশেষ দিনটি উদযাপন করা হয় মাঝসমুদ্রে একটি বিলাসবহুল ইয়টে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃতিক নিজেই শেয়ার করেছেন সেই আনন্দঘন মুহূর্তের ছবিগুলো। সেখানে দেখা যায়, একদিকে প্রেমিকা সাবা আজাদের সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন অভিনেতা, অন্যদিকে সেই একই আসরে উপস্থিত রয়েছেন প্রাক্তন স্ত্রী সুজান খান এবং তাদের দুই সন্তান হ্রেহান ও হৃদান। কেবল সুজানই নন, তার বর্তমান প্রেমিক অভিনেতা আরসলান গনিও শামিল হয়েছিলেন হৃতিকের এই আনন্দ আয়োজনে।

আয়োজনটি ছিল মূলত পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে। ইয়ট পার্টির ছবিতে আরও দেখা গেছে অভিনেতা জায়েদ খান, কুণাল কাপুর, সোনালি বেন্দ্রে এবং প্রযোজক গোল্ডি বেহলকে। কেক কাটার সময় ‘হ্যাপি বার্থডে’ গানে মুখর হয়ে ওঠে পুরো ইয়ট।

আরও পড়ুন

বিজ্ঞাপন

‘মাতৃত্ব-সুখেই জীবন বদলেছে’
নেটিজেনদের কটাক্ষের শিকার হেমা মালিনী
২৫ বছরের আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন সাইফ

প্রাক্তন স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি সুজান খান। হৃতিকের পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘তোমার জন্য সবচেয়ে সুন্দর ও আশীর্বাদপুষ্ট একটি বছর কামনা করি। ভালোবাসা আর হাসিতে ভরে থাকুক তোমার চারপাশ।’

পিছিয়ে ছিলেন না প্রেমিকা সাবা আজাদও। হৃতিকের সঙ্গে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে তিনি লেখেন, ‘তোমাকে হাসিখুশি দেখতে পাওয়ার চেয়ে বেশি আনন্দ আমাকে আর কিছু দেয় না। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন হৃতিক ও সুজান। ২০১৩ সালে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন তারা এবং ২০১৪ সালে তাদের আইনি বিচ্ছেদ ঘটে। তবে বিচ্ছেদ হলেও দুই সন্তানের লালন-পালন এবং একে অপরের বিপদে-আপদে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তারা।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হৃতিক রোশানসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের