• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

অসুস্থতা নিয়ে মুখ খুললেন আরমান মালিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫৭
অ+
অ-
অসুস্থতা নিয়ে মুখ খুললেন আরমান মালিক

হাসপাতালের বিছানায় শুয়ে আছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী আরমান মালিক। বাঁ হাতে স্যালাইনের লাইন। চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। হঠাৎ করে গায়কের এমন ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগী।

বিজ্ঞাপন

সম্প্রতি আরমান নিজেই নিজের এই শারীরিক অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি জানান, অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। গত কয়েক দিন শারীরিক ও মানসিকভাবে মোটেও ভালো সময় কাটেনি তার। তবে ঠিক কী কারণে তাকে হাসপাতালে ছুটতে হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোগের নাম জানাননি এই গায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেন আরমান। ক্যাপশনে তিনি লেখেন, ‘গত কয়েক দিন মোটেও ভালো কাটেনি। তবে এখন আমি কিছুটা সুস্থ বোধ করছি। এবার একটু বিশ্রাম নেওয়ার এবং নিজেকে পুনরায় গুছিয়ে নেওয়ার সময়।’

আরও পড়ুন
তাহসানের সব স্মৃতি মুছলেন রোজা
অবসরের পরিবর্তে যা চাইলেন অমিতাভ
‘নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছিল’অসুস্থতা নিয়ে মুখ খুললেন আরমান মালিক

বিজ্ঞাপন

এদিকে শুধু টুইটারেই নয়, ইনস্টাগ্রাম স্টোরিতেও একটি অর্থবহ বার্তা শেয়ার করেছেন আরমান মালিক। সেখানে লেখা ছিল, ‘এ বছর যাদের যত্ন নেওয়া প্রয়োজন, সেই তালিকায় নিজের নামটিও রাখতে ভুলবেন না।’ তার এই পোস্ট থেকে অনেকে ধারণা করছেন, অতিরিক্ত কাজের চাপ বা অবহেলার কারণে শরীরের ওপর দিয়ে বড় কোনো ধকল গেছে এই তরুণ গায়কের।

প্রিয় শিল্পীর এমন ছবি দেখে ভক্তরা কমেন্ট বক্সে শুভকামনার বন্যা বইয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন আরমান ভাই।’ আবার কেউ লিখেছেন, ‘নিজের প্রতি আরও যত্নবান হোন।’

উল্লেখ্য, অল্প বয়সেই বলিউডসহ ভারতীয় সংগীত দুনিয়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন আরমান মালিক। তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গান এখন শ্রোতাদের মুখে মুখে। আপাতত গায়ক বিশ্রামে আছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংগীতাঙ্গনসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী