• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ১৫:৪১
অ+
অ-
এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর কি তবে সংগীত জগতকে চিরতরে বিদায় জানাতে চলেছেন? সম্প্রতি গায়িকার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নেহার এই আকস্মিক ঘোষণায় লিপাড়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি ভাই টনি কক্করের সঙ্গে নেহার নতুন গান ‘ললিপপ’ মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

গানটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার শিকার হন তিনি। গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে নেটিজেনদের একাংশ একে ‘অশালীন’ বলে কটাক্ষ করেন। তবে কি সেই ট্রলিং সহ্য করতে না পেরেই এই কঠোর সিদ্ধান্ত? নেহার বক্তব্য অবশ্য আরও গভীর সংকটের দিকে ইঙ্গিত করছে।

আরও পড়ুন
সোনালি যুগে ফিরলেন অমিত-শাবনূর
কখনো ঢাকা আসেননি তাদের খোঁজ জানতে চাইলেন ফারিণ!
বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন পোস্টে নেহা লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং এই মুহূর্তে মাথায় যা কিছু আসছে তার সব কিছু থেকে এবার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর কখনও ফিরে আসব কি না। ধন্যবাদ।’

বিজ্ঞাপন

নেহার এই পোস্টে স্পষ্ট যে, তিনি শুধু গান বা কাজ নয়, জীবনের সমস্ত দায়বদ্ধতা এবং সম্পর্ক থেকেও দূরে সরতে চাইছেন। তার এই সিদ্ধান্ত ব্যক্তিগত জীবনের কোনো বড় সংকটের ফল কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

শুধু অবসরের ঘোষণাই নয়, সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের (পাপারাজ্জি) উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধও করেছেন তিনি। নেহা লিখেছেন, ‘ছবিশিকারি ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময়ে আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আশা করছি আপনারা আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে স্বাধীনভাবে বাঁচতে দেবেন।’

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেহা কক্করসংগীতাঙ্গন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল