• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

ভক্তদের সুখরব দিলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ১৯:৩১
অ+
অ-
ভক্তদের সুখরব দিলেন সোনম কাপুর

কাপুর পরিবারে ফের খুশির জোয়ার। দুই বছর আগে পুত্রসন্তান বায়ুর আগমনের পর এবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেবি বাম্পের ছবি শেয়ার করে এই ঘোষণা দেন অনিল-কন্যা।

বিজ্ঞাপন

তবে কেবল সুখবর দিয়েই ক্ষান্ত হননি সোনম; বরাবরের মতো নিজের ফ্যাশন সেন্স দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের। সাধারণত গর্ভাবস্থায় ঢিলেঢালা পোশাকের চল থাকলেও সোনম বেছে নিয়েছেন সাহসের সঙ্গে শরীরের বাঁক ফুটিয়ে তোলা একটি ‘বডি-ফিটেড’ কালো পোশাক।

আরও পড়ুন
শাহরুখকে ‘কাকু’ বলে বিতর্কে তুর্কি অভিনেত্রী!
‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি’
পরীকে দেখে দর্শক মুগ্ধ হয়ে যায় : চঞ্চল চৌধুরী

বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে সোনমের এই ‘ম্যাটারনিটি লুক’ ছিল আভিজাত্যে ভরপুর। হাই-নেক ক্রপ টপ, ডাবল কলার ব্লেজার আর পেন্সিল-ফিট ম্যাক্সি স্কার্টে তিনি যেন এক আধুনিক দেবীর প্রতিচ্ছবি। 

বিজ্ঞাপন

স্ফীতোদরের ওপর পরা ট্রেন্ডি চেইনটি ছিল তার সাজের অন্যতম আকর্ষণ। হাতে দামি ব্র্যান্ড ‘হার্মিস’-এর ব্যাগ এবং মুখে ন্যুড মেকআপে সোনম বুঝিয়ে দিলেন, মা হওয়ার এই জার্নিতেও ফ্যাশন হতে পারে অনন্য।

উল্লেখ্য, ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালে তাঁদের কোলজুড়ে আসে প্রথম সন্তান বায়ু। বর্তমানে ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ নিতে যাওয়া এই অভিনেত্রী তাঁর সাহসিকতা ও আভিজাত্যের জন্য অনুরাগীদের প্রশংসায় ভাসছেন।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোনম কাপুরতারকা কথাসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন