• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

অর্ণবের জন্মদিনে স্ত্রী সুনিধির আদুরে শুভেচ্ছা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫০
অ+
অ-
অর্ণবের জন্মদিনে স্ত্রী সুনিধির আদুরে শুভেচ্ছা

বাংলা গানের অন্যতম জনপ্রিয় ও নন্দিত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জন্মদিন আজ (২৭ জানুয়ারি)। জীবনের এই বিশেষ দিনটিতে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ভাসছেন তিনি। তবে অর্ণবের জন্মদিনের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী সুনিধি নায়ক। সামাজিক মাধ্যমে অর্ণবের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

সুনিধি নায়ক তার ফেসবুক অ্যাকাউন্টে অর্ণবের সাথে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অর্ণবকে একজন ‘বিচিত্র ও চমৎকার শখের মানুষ’ হিসেবে অভিহিত করেছেন। সুনিধি লিখেছেন, ‘শুভ জন্মদিন অর্ণব। এমন একজন মানুষ যার শখগুলো সত্যিই দারুণ; যে পার্কে গিয়ে ছবি আঁকতে পছন্দ করে, আবার নিজের শোবার ঘরে বসেই সৃষ্টি করে সুরের মূর্ছনা।’ 

সঙ্গে স্বামীর আগামীর দিনগুলোতে সুখ, সুস্বাস্থ্য এবং অনেক সুন্দর স্মৃতির প্রার্থনা করেছেন তিনি।

আরও পড়ুন
ভারতে অর্ণবের স্ত্রী সুনিধিকে খুনের হুমকি
‘দুই মাস ফোন ব্যবহার করিনি, মানুষের মন্তব্য পড়ি না’
আমরা সংগীতশিল্পীরা বিপদে পড়ব— অর্ণবের উদ্বেগ

বিজ্ঞাপন

সুনিধির শেয়ার করা ছবিগুলোতে অর্ণবের ভিন্ন মুহূর্ত ফুটে উঠেছে। কিছু ছবিতে প্রকাশ পেয়েছে অর্ণবের প্রাণীপ্রেম; যেখানে তিনি তার আদরের পোষ্য কুকুরের সঙ্গে সময় কাটাচ্ছেন। ছবিতে তাকে চেনা ছন্দে গিটার হাতে গান গাইতেও দেখা যায়। পোস্টটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অর্ণবেরই জনপ্রিয় গান ‘দুষ্টু ছেলের দল’ যুক্ত করেছেন সুনিধি।

শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়ক দুজনেই সংগীত জগতের মানুষ। শান্তিনিকেতনে পড়ার সময় থেকেই তাদের পরিচয় এবং পরবর্তীতে ২০২০ সালের ২৮ অক্টোবর তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতি সংগীতে এবং ব্যক্তিগত জীবনে একে অপরের অনুপ্রেরণা হয়ে আছেন। 

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অর্ণবসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী