• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘কমফোর্টের কথা ভেবেই মূলত সানগ্লাস পরা’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯
অ+
অ-
‘কমফোর্টের কথা ভেবেই মূলত সানগ্লাস পরা’

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার গায়কী আর সুরের জাদুতে বুঁদ হয়ে থাকে ভক্তরা। তবে কিছুদিন ধরে হাবিবকে স্টেজ কিংবা পাবলিক অ্যাপিয়ারেন্সে নতুন এক লুকে দেখা যাচ্ছে যার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে সানগ্লাস। অনেকেই ভাবতেন, বাবা ফেরদৌস ওয়াহিদের স্টাইল অনুসরণ করেই কি তবে এই পরিবর্তন? 

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রহস্যের জট খুললেন হাবিব। হাবিব জানান, সানগ্লাস পরার বিষয়টি কোনো বংশগত বিষয় নয়। তিনি বলেন, ‘বাবার স্টাইল হলে তো অনেক আগে থেকেই এমনটা করতাম। আমি তো তাকে জন্মের পর থেকেই দেখে আসছি। গত ৩-৪ বছর ধরে নিজের লুকে কিছুটা পরিবর্তন আনার জন্যই সানগ্লাস পরা শুরু করেছি।’

লুক পরিবর্তনের পাশাপাশি একটি কারিগরি কারণও উল্লেখ করেছেন এই তারকা। হাবিবের মতে, বর্তমান সময়ে স্টেজ পারফরম্যান্সের মান অনেক উন্নত হয়েছে। কনসার্টে ব্যবহৃত লাইটগুলো এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। 

আরও পড়ুন
শেষ সিনেমা মুক্তি নিয়ে বিপাকে বিজয় থালাপতি
‘কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’
অ্যানিম্যাল এর সিক্যুয়েল কবে আসছে?

বিজ্ঞাপন

তার কথায়, ‘গত ১০ বছরের তুলনায় এখনকার স্টেজ লাইট অনেক বেশি ব্রাইট। পারফর্ম করার সময় এই তীব্র আলো সরাসরি চোখে লাগে। বিশেষ করে লাইটের অতিরিক্ত ফ্ল্যাশ অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই চোখের আরাম বা কমফোর্টের কথা ভেবেই মূলত সানগ্লাস পরা।’

একজন শিল্পী হিসেবে ফ্যাশন সচেতনতার বিষয়েও কথা বলেন হাবিব। তিনি মনে করেন, ভক্তরা সবসময় তাকে ফ্যাশনেবল লুকে দেখতে চান। তাই নিজের আরাম আর ভক্তদের চাওয়া- এই দুইয়ের মেলবন্ধন ঘটাতেই তার চোখে এখন সবসময় সানগ্লাস শোভা পায়।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংগীতাঙ্গনহাবিব ওয়াহিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল