• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

তৈমুরের জন্মের সময় কোথায় ছিলেন সাইফ?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ২০:৩১
অ+
অ-
তৈমুরের জন্মের সময় কোথায় ছিলেন সাইফ?

বলিউডের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনে তারা একে অপরের পরিপূরক হিসেবেই পরিচিত। সাইফের প্রেমে কারিনা বরাবরই মশগুল, বিভিন্ন সাক্ষাৎকারে সে কথা অবলীলায় স্বীকারও করেছেন ‘বেবো’। 

বিজ্ঞাপন

তবে দীর্ঘ এই পথচলায় নবাব-পত্নীর মনে জমা হয়ে আছে একরাশ আক্ষেপ আর ছোট ছোট কিছু অভিযোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানান, তাদের প্রথম সন্তান তৈমুরের জন্মের সময় এক মুহূর্তের জন্যও স্বামী সাইফকে পাশে পাননি তিনি। অথচ তার ভাই রণবীর কাপুরের ক্ষেত্রে চিত্রটা ছিল একেবারেই ভিন্ন।

আরও পড়ুন
‘কমফোর্টের কথা ভেবেই মূলত সানগ্লাস পরা’
শেষ সিনেমা মুক্তি নিয়ে বিপাকে বিজয় থালাপতি
‘কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’

রণবীর নিজেই জানিয়েছিলেন, কন্যা রাহার জন্মের সময় তিনি টানা এক সপ্তাহ আলিয়া ভাটের সঙ্গে হাসপাতালে ছিলেন। ভাইয়ের মুখে এই আদুরে অভিজ্ঞতার কথা শুনেই আক্ষেপ ঝরে পড়ে কারিনার কণ্ঠে। তিনি জানান, তৈমুরের জন্মের সময় একদিনের জন্যও হাসপাতালে ছিলেন না সাইফ।

বিজ্ঞাপন

তবে এই আক্ষেপ থাকলেও সন্তানদের প্রতি সাইফের ভালোবাসায় কোনো কমতি দেখেন না কারিনা। ননদ সোহা আলি খানের একটি অনুষ্ঠানে হাজির হয়ে কারিনা জানান, মা হিসেবে তিনি যতটা চটপটে বা তৎপর, বাবা হিসেবে সাইফ ঠিক ততটাই ধীরস্থির এবং শান্ত স্বভাবের।

কারিনার মতে, সন্তানদের জন্য সাইফই শ্রেষ্ঠ পিতা। শুধু তৈমুর ও জেহ-এর প্রতি নয়, সাইফ তার আগের সংসারের দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিমের প্রতিও সমান যত্নশীল ও দায়িত্ববান। তাদের সব আবদার মেটানো থেকে শুরু করে আগলে রাখার বিষয়ে সাইফ সবসময়ই তৎপর।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাইফ আলী খানতারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

‘সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবার সময় এসেছে’

‘সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবার সময় এসেছে’

‘বাবা মারা যাওয়ার পরে সব বদলে যায়’

‘বাবা মারা যাওয়ার পরে সব বদলে যায়’