• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

ড্রামার স্লাই ডানবার মারা গেছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ২১:০৪
অ+
অ-
ড্রামার স্লাই ডানবার মারা গেছেন

বিশ্বসংগীতের আকাশ থেকে ঝরে গেল এক উজ্জ্বল নক্ষত্র। জ্যামাইকান সংগীতের প্রাণপুরুষ, কিংবদন্তিতুল্য ড্রামার ও বিশ্বখ্যাত সংগীত প্রযোজক স্লাই ডানবার মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও জ্যামাইকান সংবাদপত্র ‘দ্য গ্ল্যানার’ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

স্লাই ডানবারের মৃত্যুর খবর প্রথম জানান তার স্ত্রী থেলমা। তিনি জানান, সোমবার সকালে নিজ বাড়িতে স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যদিও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি, তবে গত কয়েক দিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

সংগীতের ইতিহাসে স্লাই ডানবার ছিলেন এক অপ্রতিদ্বন্দ্বী নাম। তার ড্রামিং শৈলী শুধু জ্যামাইকাতে সীমাবদ্ধ থাকেনি, বরং ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। সংগীত ক্যারিয়ারে তিনি কাজ করেছেন বব মার্লে, দ্য রোলিং স্টোনস, বব ডিলান, গ্রেস জোনস এবং ইয়ান ডিউরির মতো কালজয়ী সব তারকা ও ব্যান্ডের সাথে। আধুনিক সংগীতের বিবর্তন ও ড্রামিং স্টাইলে তার প্রভাব অনস্বীকার্য।

আরও পড়ুন
তৈমুরের জন্মের সময় কোথায় ছিলেন সাইফ?
‘কমফোর্টের কথা ভেবেই মূলত সানগ্লাস পরা’
শেষ সিনেমা মুক্তি নিয়ে বিপাকে বিজয় থালাপতি

বিজ্ঞাপন

‘স্লাই অ্যান্ড রবি’ বিশ্বসংগীতের শ্রোতাদের কাছে স্লাই ডানবার সবচেয়ে বেশি পরিচিত ছিলেন বেজিস্ট রবি শেক্সপিয়ারের সঙ্গে তার অমর জুটির কারণে। এই ‘স্লাই অ্যান্ড রবি’ জুটি পিটার তোশ ও ব্ল্যাক উহুরু থেকে শুরু করে সমকালীন পপ ও রক আইকনদের অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। তাদের হাত ধরেই জ্যামাইকান সংগীত বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল।

জ্যামাইকার কিংস্টোনে জন্ম নেওয়া স্লাইয়ের সংগীতপ্রেম ছিল জন্মগত। শৈশবে কোনো ড্রাম কিট নয়, বরং টিন ক্যান বা টিনের কৌটা দিয়েই বাজানো শুরু করেছিলেন তিনি। কিশোর বয়সেই পরিচয় হয় রবি শেক্সপিয়ারের সঙ্গে, আর সেখান থেকেই শুরু হয় ইতিহাসের এক নতুন অধ্যায়। ১৯৮০ সালে এই জুটি প্রতিষ্ঠা করেন ‘ট্যাক্সি রেকর্ডস’, যা পরবর্তী প্রজন্মের বহু সংগীতশিল্পীকে বিশ্বমঞ্চে পরিচিতি এনে দিয়েছিল।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংগীতাঙ্গন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল